Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দলিতকে ওঠবোস, থুতু চাটতে বাধ্য করছেন ভোটপ্রার্থী, ভিডিও ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো : বিহারের আওরঙ্গাবাদ জেলায় পঞ্চায়েত প্রধানের পদে প্রার্থী হয়েছিলেন বলবন্ত সিং (Balwant Singh)। তিনি ভোটে হেরে যান। তাঁর ধারণা হয়, দলিতরা ভোট দেয়নি বলেই তিনি হেরেছেন। দুই দলিত ব্যক্তিকে তিনি প্রকাশ্যে হেনস্থা করেন। সেই ঘটনার

দলিতকে ওঠবোস, থুতু চাটতে বাধ্য করছেন ভোটপ্রার্থী, ভিডিও ভাইরাল

শেষ আপডেট: 13 December 2021 03:22

দ্য ওয়াল ব্যুরো : বিহারের আওরঙ্গাবাদ জেলায় পঞ্চায়েত প্রধানের পদে প্রার্থী হয়েছিলেন বলবন্ত সিং (Balwant Singh)। তিনি ভোটে হেরে যান। তাঁর ধারণা হয়, দলিতরা ভোট দেয়নি বলেই তিনি হেরেছেন। দুই দলিত ব্যক্তিকে তিনি প্রকাশ্যে হেনস্থা করেন। সেই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরে পুলিশ বলবন্তকে গ্রেফতার করেছে। পঞ্চায়েত প্রধানের পদে তাঁকে ভোট না দেওয়ার জন্য দুই দলিত ব্যক্তিকে মারধর করেন বলবন্ত। ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ভোট দেওয়ার জন্য তিনি দু’জনকে টাকা দিয়েছিলেন। টাকা নিয়েও তাঁরা বলবন্তকে ভোট দেননি। সেজন্য তিনি তাঁদের রাস্তায় কান ধরে ওঠবোস করান। এরপর একজনকে মাটিতে থুতু ফেলে চাটতে বাধ্য করেন। বলবন্তের অভিযোগ, ওই দু’জন মাতলামি করছিলেন। তাঁদের দৌরাত্ম্য বন্ধ করার জন্যই তিনি শাস্তি দেন। যদিও ভিডিওতে শোনা গিয়েছে, বলবন্ত তাঁদের ভোটের আগে টাকা দেওয়ার কথা বলেছিলেন। ভিডিও ভাইরাল হওয়ার পরেই পুলিশ সুপার কান্তেশ কুমার মিশ্র বলবন্তকে গ্রেফতার করার নির্দেশ দেন। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে।

```