Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুস্থ সন্তানের আশায় ৬ বছরের মেয়েকে মেরে পুঁতে দিল বাবা-মা

দ্য ওয়াল ব্যুরো: সুস্থ সন্তানের আশায় ৬ বছরের মেয়েকে মেরে ফেললেন বাবা-মা। ঘটনাটি উত্তরপ্রদেশের মোরাদাবাদের। পুলিশ জানিয়েছে, মোরাদাবাদের চৌধারপুর গ্রামে নিজের বাড়িতেই তারা নামের ছয় বছরের ওই মেয়েটিকে মেরে পুঁতে দিয়েছেন তাঁরা বাবা-মা। জানা গিয়

সুস্থ সন্তানের আশায় ৬ বছরের মেয়েকে মেরে পুঁতে দিল বাবা-মা

শেষ আপডেট: 7 August 2018 04:40

দ্য ওয়াল ব্যুরো: সুস্থ সন্তানের আশায় ৬ বছরের মেয়েকে মেরে ফেললেন বাবা-মা। ঘটনাটি উত্তরপ্রদেশের মোরাদাবাদের। পুলিশ জানিয়েছে, মোরাদাবাদের চৌধারপুর গ্রামে নিজের বাড়িতেই তারা নামের ছয় বছরের ওই মেয়েটিকে মেরে পুঁতে দিয়েছেন তাঁরা বাবা-মা। জানা গিয়েছে অপুষ্টির শিকার ছিল ওই মেয়েটি। হয়েছিল রিকেটও। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, মারা যাওয়ার সময় বাচ্চাটির পেটে একটা দানাও ছিল না। এবং দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে তারার। প্রতিবেশিদের অভিযোগ পেয়ে ওই বাচ্চাটির বাড়িতে আসে পুলিশ। এরপর মাটি খঁড়ে উদ্ধার করা হয় শিশুকন্যার দেহ। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, কোনও এক তান্ত্রিক তারার বাবা-মাকে এই পরামর্শ দিয়েছিলেন যে যদি তাঁরা তাঁদের সন্তানকে মেরে মাটিতে পুঁতে ফেলেন তাহলে তাঁদের পরবর্তী সন্তানের স্বাস্থ্য ভালো হবে। তারার ঠাকুমা জানিয়েছেন, বাচ্চাটির মা তাঁর মেয়ের থেকে আলাদা হতে চাননি। আর তাই নাকি বাড়িতেই মেয়ের দেহ কবর দিয়েছিলেন। এবং ওই জায়গায় একটি মন্দির বানানোরও পরিকল্পনা ছিল। বাচ্চাটির ঠাকুমা আরও জানিয়েছেন, অনেক ওষুধ খাওয়ানোর পরেই নাকি কোনও উন্নতি হয়নি তাঁর নাতনির শরীরে। বরং দিন দিন আরও দুর্বল হয়ে যাচ্ছিল সে। তিনি জানিয়েছেন, তাঁর নাতির শরীরেও নাকি রিকেটের লক্ষণ দেখা গিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। তারা জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত দম্পতি বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে। https://twitter.com/ANINewsUP/status/1026632310924431366

```