Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোর মাঝেই অঘটন, ট্রান্সফর্মার থেকে বেরিয়ে থাকা বৈদ্যুতিক তারে তড়িদাহত ৬

রাস্তার পাশে থাকা ট্রান্সফর্মার থেকে বেরিয়ে থাকা বিদ্যুতের তারে তড়িদাহত হলেন একাধিক বাসিন্দা।

পুজোর মাঝেই অঘটন, ট্রান্সফর্মার থেকে বেরিয়ে থাকা বৈদ্যুতিক তারে তড়িদাহত ৬

শেষ আপডেট: 20 October 2023 18:22

দ্য ওয়াল ব্যুরো: পুজোর মাঝেই ঘটে গেল অঘটনের ঘটনা। রাস্তার পাশে থাকা ট্রান্সফর্মার থেকে বেরিয়ে থাকা বিদ্যুতের তারে তড়িদাহত হলেন একাধিক বাসিন্দা। হুগলির আরামবাগ থানার হরিণখোলার বিরাটির ঘটনা।

ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। আহত ৬ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার দুর্গাপুজোর ষষ্ঠীর দিনে এমন ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিরাটিতে একটি রাসায়নিক সার বোঝাই লরি খালি করার সময় লরিটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এরপর বেশ কয়েকজন লরিটিকে পিছন থেকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। সেই সময়ই ঘটে দুর্ঘটনাটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, যেখানে লরিটি খারাপ হয়েছিল তার পাশেই ছিল বিদ্যুতের ট্রান্সফর্মার। সেখান থেকে বেরিয়ে ছিল বিদ্যুতের তার। তাতেই তড়িদাহত হন শ্রমিকেরা।

ঘটনার জেরে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ। পুলিশ কর্মীরাই আহতদের আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁদের সকলের চিকিৎসা চলছে। পুজোর মাঝে এমন ঘটনা ঘটায় এলাকার বাসিন্দাদের মধ্যে নেমে এসেছে শোকের ছযাওয়া হয়। সেখানেই আপাতত চিকিৎসা চলছে সকলের।

বিদ্যুৎ দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বাসিন্দারা। ওয়াকিবহাল মহলের মতে, এটি কোনও বিছিন্ন ঘটনা নয়। হরিণখোলায় যা ঘটল তা রাজ্যের অন্যত্রও ঘটতে পারে। বহু এলাকাতেই এভাবে ট্রান্সফর্মার থেকে বিদ্যুতের তার বেরিয়ে থাকে বলে জানাচ্ছে সংশ্লিষ্ট মহল। অন্যদিকে বিদ্যুৎ দফতরের স্থানীয় কর্তাদের বক্তব্য, বিদ্যুৎ চুরি করার জন্যই কেউ বা কারা ট্রান্সফর্মার থেকে বিদ্যুতের লাইন বের করে থাকতে পারে। এক্ষেত্রে অবশ্য দফতরের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।


```