Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

শারজিলের মতো পোকামাকড়কে অবিলম্বে শেষ করা দরকার, বিজেপির পাশেই শিবসেনা

দ্য ওয়াল ব্যুরো : গত মঙ্গলবার দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হয়েছে জেএনইউয়ের ছাত্র শারজিল ইমাম। বৃহস্পতিবার শিবসেনার মুখপত্র ‘সামনা’-র সম্পাদকীয়তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পরামর্শ দেওয়া হল, “শারজিল ইমামের মতো পোকামাকড়দের অবিলম্

শারজিলের মতো পোকামাকড়কে অবিলম্বে শেষ করা দরকার, বিজেপির পাশেই শিবসেনা

শেষ আপডেট: 30 January 2020 12:59

দ্য ওয়াল ব্যুরো : গত মঙ্গলবার দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হয়েছে জেএনইউয়ের ছাত্র শারজিল ইমাম। বৃহস্পতিবার শিবসেনার মুখপত্র ‘সামনা’-র সম্পাদকীয়তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পরামর্শ দেওয়া হল, “শারজিল ইমামের মতো পোকামাকড়দের অবিলম্বে শেষ করে ফেলা উচিত।” তার হাত কেটে নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। কিছুদিন আগে শারজিলের এক ভাষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে দেখা যায়, আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে তিনি বলছেন, যদি পাঁচ লক্ষ লোককে সংগঠিত করা যায়, আমরা উত্তর-পূর্বাঞ্চলকে ভারত থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলতে পারি। সামনার সম্পাদকীয়তে বলা হয়েছে, “শারজিল চায় ‘চিকেনস নেক’ অঞ্চলটা দখল করে ভারতকে ভাগ করতে। তার হাতদু’টি কেটে নেওয়া উচিত। সেগুলি চিকেনস নেক করডোরে প্রকাশ্যে সকলকে দেখানো উচিত।” অমিত শাহের উদ্দেশে বলা হয়েছে, “শারজিলের মতো পোকামাকড়কে অবিলম্বে ধ্বংস করা দরকার। তবে অমিত শাহ যেন শারজিলের নাম করে রাজনীতি না করেন।” নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন সম্পর্কে বলা হয়েছে, “সেই বিক্ষোভে কেউ দেশবিরোধী স্লোগান দেয়নি। জেএনইউয়ের ওই ছাত্র যে স্লোগান দিয়েছে, তা উস্কানিমূলক তো বটেই, সেই সঙ্গে দেশবিরোধী।” দিল্লির ভোটের প্রসঙ্গ তুলে বলা হয়েছে, “শারজিলের মতো লোকের জন্য বিজেপি ভোটের আগে ইস্যু পেয়ে যাচ্ছে।” শিবসেনার বক্তব্য, দেশে ধর্মীয় ও সামাজিক সংহতি প্রায় শেষ হয়ে গিয়েছে। সামনা-র সম্পাদকীয়তে বলা হয়েছে, “দেশে শ্রেণিসংগ্রাম, চূড়ান্ত অশান্তি এবং গৃহযুদ্ধ শুরু করার চক্রান্ত চলছে।” পরে বলা হয়েছে, শিক্ষিত উচ্চশ্রেণিকে সন্ত্রাসবাদে টেনে আনার চেষ্টা চলছে।

```