Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বিজেপির আক্রমণের জবাব দিতে রিল বানানো শুরু করল তৃণমূল, ভাইরাল ভিডিও

বিজেপির আক্রমণের জবাব দিতে রিল বানানো শুরু করল তৃণমূল, ভাইরাল ভিডিও

রিলের অংশ বিশেষ।

শেষ আপডেট: 10 December 2024 20:50

দ্য ওয়াল ব্যুরো: শুধু সাংগঠনিকভাবে মাঠে ঘাটে পদ্মশিবিরকে বুঝে নেওয়া নয়, এবার সোশ্যাল মাধ্যমেও গেরুয়া শিবিরকে বুঝে নিতে রিল বানানো শুরু করল তৃণমূল।

মঙ্গলবার তৃণমূলের তরফে একটি জনপ্রিয় সোশ্যাল মাধ্যমে একটি রিল প্রকাশ করা হয়েছে। যেখানে বিজেপির বিরুদ্ধে অপশাসনের একাধিক অভিযোগ এনেছে জোড়া ফুল।

বস্তুত, বিভিন্ন সভা সমাবেশ থেকে তৃণমূলের নেতা-নেত্রীরা বিজেপি সম্পর্কে যে কথা বলে থাকেন, সেগুলিই মূলত তুলে ধরা হয়েছে এই রিলে।

রিলে ভিডিওর পাশাপাশি গ্রাফিক্সের মাধ্যমে একাধিক বিষয় তুলে ধরেছে তৃণমূল। রিলে শাসকদলের দাবি, প্রতিহিংসার রাজনীতির জন্য বিভিন্ন প্রকল্পে বাংলার ১.৬ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। একইভাবে 'ওয়াশিং-মেশিন নীতি’ ব্যবহার করে দুর্নীতিবাজ নেতাদের শুদ্ধ করে দলে নেওয়া, বিজেপির বাংলা-বিরোধী মনোভাব এর প্রসঙ্গ টেনেছে তৃণমূল।

মোদী জমানায় ভারতীয় টাকার মূল্য কীভাবে রেকর্ড সর্বনিম্ন স্তরে পৌঁছেছে সেই প্রসঙ্গও উপস্থাপনা করা হয়েছে এই রিলে। 

সদ্য সমাপ্ত লোকসভা ভোটে ৪০০ আসনে জয়ের দাবি করেছিল বিজেপি। তবে সাকুল্যে তাঁদের ২৪০টি আসনে থামতে হয়েছে। এ প্রসঙ্গে জোটসঙ্গীদের উপর নির্ভরশীলতার বিষয়ে বিজেপিকে কটাক্ষ করে তৃণমূলের বক্তব্য, "রাজনৈতিক সমর্থনের বিনিময়ে বিশেষ প্যাকেজ দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে।"

সাকুল্যে ১ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিও। ইতিমধ্যে যা ভাইরাল। এখন দেখার জবাবে কী লেখে পদ্মশিবির। তবে জোড়া ফুল শিবির যেভাবে এবার সোশ্যাল মাধ্যমেও প্রচার শুরু করল, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে।


```