Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বেঙ্গালুরুতে ঈদগাহ চত্বরে পালন করা যাবে গণেশ চতুর্থী, মাঝরাতে অনুমতি দিল আদালত

দ্য ওয়াল ব্যুরো: কর্ণাটকের (Karnataka) হুব্বালিতে ঈদগাহ (Eidgah) ময়দানে বুধ ও বৃহস্পতিবার গণেশ চতুর্থীর (Ganesh Festival) অনুষ্ঠান পালন করা যাবে না, মঙ্গলবার এমনটাই জানিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme court)। সেই নির্দেশের বিপরীতে গিয়ে মঙ্গল

বেঙ্গালুরুতে ঈদগাহ চত্বরে পালন করা যাবে গণেশ চতুর্থী, মাঝরাতে অনুমতি দিল আদালত

শেষ আপডেট: 31 August 2022 02:50

দ্য ওয়াল ব্যুরো: কর্ণাটকের (Karnataka) হুব্বালিতে ঈদগাহ (Eidgah) ময়দানে বুধ ও বৃহস্পতিবার গণেশ চতুর্থীর (Ganesh Festival) অনুষ্ঠান পালন করা যাবে না, মঙ্গলবার এমনটাই জানিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme court)। সেই নির্দেশের বিপরীতে গিয়ে মঙ্গলবার মধ্যরাতে হাইকোর্ট (High Court) জানিয়েছে, জমির মালিকানা সংক্রান্ত বিবাদ এই মামলায় প্রযোজ্য নয়। তারপরেই ওই ময়দানে গণেশ চতুর্থী পালনের অনুমতি দিয়েছে (allowed) আদালত।

বিচারপতি অশোক এস কিনাগি জানিয়েছেন, 'এটা পুরসভার সম্পত্তি, এবং পুরসভা যেটা উচিত মনে করবে সেটা করতে পারবে। ওদের দুদিন রয়েছে প্রার্থনার জন্য, রমজান এবং বকরি ইদ, সেগুলো নিয়ে অবশ্যই কোনও বাধা দেওয়া যাবে না।'

এর আগে ওই ঈদগাহ ময়দানে বুধ ও বৃহস্পতিবার গণেশ উৎসব পালন করার অনুমতি দিয়েছিল কর্ণাটক সরকার। সেকথা শীর্ষ আদালতকে জানিয়েছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা। কিন্তু কর্ণাটক সরকারি সিদ্ধান্ত আপত্তি জানিয়েছিল রাজ্য ওয়াকফ বোর্ড। তাদের দাবি, ওই ময়দানে ইদ ছাড়া শুধুই স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস পালন করা হয়, অন্য কোনও উৎসব পালনের নজির নেই সেখানে। তাই সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি নিয়ে হাইকোর্টে গিয়েছিল তারা।

কিন্তু কর্ণাটক সরকার পাল্টা জানায়, ওই ইদগাহ ময়দান আদৌ ওয়াকফ বোর্ডের সম্পত্তি নয়। তাই সেখানে অন্য যে কোনও অনুষ্ঠান করা যেতে পারে।

কিন্তু এ ব্যাপারে ওয়াকফ বোর্ডের পাশে দাঁড়ায় হাইকোর্ট। সাফ জানিয়ে দেওয়া হয়, ওই ময়দানে গণেশ চতুর্থীর উৎসব করা যাবে না। যদিও সিঙ্গল বেঞ্চের এই রায় বাতিল করে দেয় হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চ। গণেশ পুজোর অনুমতি দেয় ডিভিশন বেঞ্চ। তারপর গতকাল, মঙ্গলবার ডিভিশন বেঞ্চের রায় বাতিল করে সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানান, ঈদগাহ ময়দানের স্থিতাবস্থা বজায় রাখার জন্য সেখানে গণেশ উৎসব পালনের অনুমতি বাতিল করা হচ্ছে।

তারপরেও মাঝরাতে শীর্ষ আদালতের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে উৎসব পালনের অনুমতি দিয়েছে হাইকোর্ট।

সুপ্রিম কোর্ট: বেঙ্গালুরুর ইদগা ময়দানে গণেশ উৎসব পালন করা যাবে না


```