Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মালদহে চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা করার অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা করার অভিযোগ উঠল মালদহে (Malda)। মালদহের বামনগোলা থানার পাকুয়াহাটের ঘটনা। পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সিভিক ভলান্টিয়ারের সামনেই দুই মহিলাকে চোর সন্দেহে প্রায়

মালদহে চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা করার অভিযোগ

শেষ আপডেট: 22 July 2023 10:01

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা করার অভিযোগ উঠল মালদহে (Malda)। মালদহের বামনগোলা থানার পাকুয়াহাটের ঘটনা। পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সিভিক ভলান্টিয়ারের সামনেই দুই মহিলাকে চোর সন্দেহে প্রায় বিবস্ত্র করে জুতোপেটা করার অভিযোগ উঠেছে। মারধরের সেই ভিডিও সামনে আসতেই রীতিমতো শোরগোল রাজ্য রাজনীতিতে। উঠেছে নিন্দার ঝড়।

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যে (Amit Malvya) টুইটে লেখেন, গত ১৯ জুলাই মালদহের পাকুয়াহাটে দুই আদিবাসী মহিলাকে অকথ্য অত্যাচার করা হয়। নগ্ন করে বেধড়ক মারধর করা হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও নীরব দর্শকের ভূমিকা পালন করে।” মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অমিত (Amit Malvya)।

https://twitter.com/amitmalviya/status/1682599002112684033

আরও একধাপ এগিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির (Smriti Irani) দাবি, ‘‘বাংলাও কোনও অংশে মণিপুরের চেয়ে কম নয়। মালদহে দু’জন দলিত মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা করা হয়। এর পর মণিপুর নিয়ে বড় বড় কথা মুখ্যমন্ত্রীর মুখে সাজে না।”

পাল্টা হিসেবে বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগে সরব হয়েছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “মালদহে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। বিজেপি দুটো বিষয়কে গুলিয়ে মণিপুরের বীভৎসতাকে আড়াল করতে চাইছে।” একই সঙ্গে তিনি বলেন, আমরা ঘটনাটির খোঁজ নিচ্ছি। পুলিশ বিষয়টি দেখছে। এভাবে আইন কে কেউ হাতে তুলে নিতে পারেন না। যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত তারা কঠোর শাস্তি পাবে।

স্থানীয় সূত্রের খবর, হাটে লেবু বিক্রি করতে গিয়েছিলেন দুই জা। সেখান থেকেই গোলমালের সূত্রপাত। চোর সন্দেহে জনতা ওই দুই মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা করে বলে অভিযোগ। কীভাবে এমন ঘটনা ঘটল, পুলিশই বা কেন অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিলেন না, তা নিয়েও উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: ফের বাংলাদেশের মন্দিরে তাণ্ডব, ভাঙা হল বিগ্রহ, গ্রেফতার অভিযুক্ত


```