Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

এবার কলকাতায় ডিজিটাল প্রতারণার শিকার দম্পতি, খোয়া গেল সাড়ে ১২ লক্ষ টাকা

দুটি ঘটনার তদন্তে নেমেছে পুলিশের সাইবার ক্রাইম দফতর। তবে এখনও প্রতারকদের নাগাল পায়নি পুলিশ।

এবার কলকাতায় ডিজিটাল প্রতারণার শিকার দম্পতি, খোয়া গেল সাড়ে ১২ লক্ষ টাকা

ফাইল ছবি।

শেষ আপডেট: 6 December 2024 11:31

দ্য ওয়াল ব্যুরো: এবার খাস কলকাতায় ডিজিটাল প্রতারণার শিকার হলেন এক বৃদ্ধ দম্পতি। বাগুইআটি থানা এলাকার ঘটনা। হাউস অ্যারেস্টের হুমকি দিয়ে অনলাইনে সাড়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রতারিত ব্যক্তি বিশ্বরূপ ঘোষ সেলস ট্যাক্সের প্রাক্তন অফিসার।

অন্যদিকে ডিজিটাল প্রতারণার শিকার হয়েছেন ত্রিপুরার অবসরপ্রাপ্ত স্বাস্থ্য অধিকর্তা কানুলাল ভৌমিক। তিন দফায় প্রতারকরা তাঁর কাছ থেকে প্রায় ৭০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে দুটি ঘটনার তদন্তে নেমেছে পুলিশের সাইবার ক্রাইম দফতর। তবে এখনও প্রতারকদের নাগাল পায়নি পুলিশ।

বাগুইআটির বাসিন্দা সেলস ট্যাক্সের প্রাক্তন অফিসার বিশ্বরূপ ঘোষ পুলিশকে জানিয়েছেন, সম্প্রতি একদিন সকাল ১০টা ১৮ মিনিটে তাঁর কাছে একটি ভিডিও কল আসে। রিসিভ করতেই ফোনের ওপারে দেখা যায় এজলাসের ছবি। সেখানে বসে রয়েছেন বিচারক।

তাঁকে জানানো হয়, তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার গুরুতর মামলা রয়েছে। তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দ্রুত জামিন নিতে হবে। এও বলা হয়, যে তাঁকে হাউস অ্যারেস্ট করা হয়েছে। পরিস্থিতির চাপে সাড়ো ১২ লক্ষ টাকা আরটিজিএস করতে বাধ্য হন। পরে বুঝতে পারেন প্রতারণার স্বীকার হয়েছেন।

একইভাবে গত ১ ডিসেম্বর ৩ দফায় ৭০ লক্ষ টাকা খুইয়েছেন ত্রিপুরার অবসরপ্রাপ্ত স্বাস্থ্য অধিকর্তা কানুলাল ভৌমিক। প্রতারকরা যেভাবে বয়স্ক মানুষজনকে টার্গেট হিসেবে বেছে নিচ্ছে তাতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার প্রাথমিক তদন্ত থেকে পুলিশের অনুমান, বিদেশের মাটি থেকেই এই প্রতারণা করা হয়েছে। প্রতারকের খোঁজে তদন্তে নেমেছে সাইবার টিম। 


```