Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জলে ডোবা রাস্তা, পা-ভাঙা বৃদ্ধকে কাঁধে করে পার করলেন পুলিশ! ভাইরাল ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিনের মতোই এ দিনও ডিউটিতে যাবেন বলে বেরিয়েছিলেন তিনি। কিন্তু পৌঁছনোর আগেই মাঝপথে থমকে যান একটি দৃশ্য দেখে। নিকাশি নালার কাজ চলার কারণে অনেকটা জায়গা জলমগ্ন হয়ে পড়েছে রাস্তায়। আর সেই জমা জলেই আটকে গিয়েছে একটি স্কুটার। স

জলে ডোবা রাস্তা, পা-ভাঙা বৃদ্ধকে কাঁধে করে পার করলেন পুলিশ! ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 2 September 2019 14:36

দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিনের মতোই এ দিনও ডিউটিতে যাবেন বলে বেরিয়েছিলেন তিনি। কিন্তু পৌঁছনোর আগেই মাঝপথে থমকে যান একটি দৃশ্য দেখে। নিকাশি নালার কাজ চলার কারণে অনেকটা জায়গা জলমগ্ন হয়ে পড়েছে রাস্তায়। আর সেই জমা জলেই আটকে গিয়েছে একটি স্কুটার। স্কুটারের চালক জল ঠেলে সেটিকে রাস্তার ধারে ওঠানোর চেষ্টা করছেন নাগাড়ে, কিন্তু পারছেন না। আর চালকের পিছনে ভাঙা পায়ে প্লাস্টার করা অবস্থায় অসহায় হয়ে বসে রয়েছেন এক বৃদ্ধ। এ দৃশ্য দেখে আর দেরি করেননি, তেলঙ্গানার বাসিন্দা, পেশায় ট্র্যাফিক পুলিশ, এ নাগামুল্লা। জলে নেমে স্কুটারের কাছে গিয়ে, ওই বৃদ্ধকে কাঁধে করে রাস্তা পার করিয়ে শুকনো জায়গায় পৌঁছে দেন তিনি। পরে সাহায্য করেন স্কুটারটি তুলতেও। এই ঘটনার সিসিটিভি ফুটেজের ভিডিও ভাইরাল হয়ে যায় সম্প্রতি। তাতেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ডান পায়ে প্লাস্টার করা এক প্রৌঢ়কে কাঁধে করে জলমগ্ন রাস্তা পেরোচ্ছেন এ নাগামুল্লা। রাস্তার ধারে পৌঁছনোর পরে তাঁর কাঁধ থেকে ওই প্রৌঢ়কে নীচে নামাচ্ছেন সেখানে দাঁড়িয়ে থাকা অন্য দুই ব্যক্তি। দেখুন সেই ভিডিও। https://twitter.com/i/status/1167822445077848064 নাগামুল্লার এই ভিডিও ভাইরাল হওয়ার পরে এক জন লিখেছেন, "স্যার আপনাকে কুর্নিশ করি। মানবতার এক উজ্জ্বল নজির তৈরি করেছেন আপনি।" আর  এক জন লিখেছেন, "দারুণ কাজ করেছেন নাগামুল্লা। কর্তব্য কী তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আপনি। সবাই যেন আপনাকে অনুসরণ করেন।" গত শুক্রবার থেকেই প্রবল বৃষ্টিপাতে জলমগ্ন হয়ে পড়েছে তেলঙ্গানার বহু জায়গা। তার উপরে মেট্রো রেলের কাজের জন্য হায়দারবাদের বহু জায়গায় খোঁড়াখুঁড়ির কাজ চলছে। তার জেরে রাস্তাঘাটে সমস্যা আরও বেড়েছে। এর মাঝেই আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আরও কয়েক দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেলঙ্গানায়।

```