Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোটের মধ্যে ফের আয়কর হানা! ১২ ঘণ্টা পরেও হুগলিতে তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি

ভোটের মাঝেই ফের আয়কর হানা। শুক্রবার সকাল থেকে হুগলির মগড়া ও বাঁশবেড়িয়ার তৃণমূল ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীর বাড়িতে অভিযানে নেমেছে আয়কর দফতর।

ভোটের মধ্যে ফের আয়কর হানা! ১২ ঘণ্টা পরেও হুগলিতে তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি

ভোটের মাঝে ফের আয়কর হানা।

শেষ আপডেট: 10 May 2024 20:51

দ্য ওয়াল ব্যুরো: ভোটের মাঝেই ফের আয়কর হানা। শুক্রবার সকাল থেকে হুগলির মগড়া ও বাঁশবেড়িয়ার তৃণমূল ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীর বাড়িতে অভিযানে নেমেছে আয়কর দফতর।

স্থানীয় সূত্রের খবর, এদিন সকাল ৮ টা নাগাদ হুগলির একাধিক তৃণমূল ঘনিষ্ঠ নেতার বাড়িতে হানা দেন আয়কর কর্তারা। এদিন রাতে সাড়ে আটটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেই অভিযান চলছে।

ঘটনার নেপথ্যে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের উস্কানি রয়েছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বর। অন্যদিকে অভিযোগ উড়িয়ে লকেটেরও বক্তব্য, দুর্নীতি ধরা পড়তেই বিজেপির নামে কুৎসা করছে তৃণমূল। কিন্তু এভাবে দুর্নীতি থেকে কেউ ছাড় পাবে না।

সূত্রের খবর, এদিন সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে হুগলির মগড়া ও বাঁশবেড়িয়া এলাকায় পৌঁছে যায় আয়কর কর্তারা। সেখানে তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী কমল দাস, বৈদ্যনাথ সাহা (বৈদ্য), সত্যরঞ্জন শীল ওরফে সোনা, দিলপ্রীত সিং, অভিজিৎ ঘটক ওরফে টিঙ্কু-সহ একাধিক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি শুরু করেন আয়কর কর্তারা।

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল নির্বাচনী প্রচার থেকে হুগলির একাংশ ব্যবসায়ীকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছিল লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। ওই প্রসঙ্গ টেনে তৃণমূলের হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলার  সভাপতি অরিন্দম গুইনের অভিযোগ, "ভোটের মাঝে মানুষকে সন্ত্রস্ত করতে আয়কর কর্তাদের পাঠিয়ে ব্যবসায়ীদের হেনস্থা করছে বিজেপি।" একই সঙ্গে তাঁর প্রশ্ন, "‘ব্যবসা করা কি অপরাধ? না কি তৃণমূল ঘনিষ্ঠ হওয়া অপরাধ?"

জবাবে লকেট বলেন, "প্রধানমন্ত্রী মোদী একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে দুর্নীতিকে বরদাস্ত করা হবে না। ফলে কেউ দুর্নীতি করলে শাস্তি তাঁকে পেতেই হবে।"


```