Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরস্পরকে বিদায় জানাচ্ছেন করোনাভাইরাস আক্রান্ত বৃদ্ধ দম্পতি, ভিডিও দেখে চোখে জল সকলের

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক বৃদ্ধ দম্পতি। হাসপাতালে পাশাপাশি বেডে ভর্তি তাঁরা। এই কি শেষ দেখা তাঁদের? তাঁরা নিজেরাও জানেন না। তাই একে অপরকে বিদায় জানাচ্ছেন তাঁরা। বৃদ্ধের মুখে মাস্ক, বৃদ্ধার নাকে অক্সিজেনের নল। কাঁপা কা

পরস্পরকে বিদায় জানাচ্ছেন করোনাভাইরাস আক্রান্ত বৃদ্ধ দম্পতি, ভিডিও দেখে চোখে জল সকলের

শেষ আপডেট: 4 February 2020 14:25

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক বৃদ্ধ দম্পতি। হাসপাতালে পাশাপাশি বেডে ভর্তি তাঁরা। এই কি শেষ দেখা তাঁদের? তাঁরা নিজেরাও জানেন না। তাই একে অপরকে বিদায় জানাচ্ছেন তাঁরা। বৃদ্ধের মুখে মাস্ক, বৃদ্ধার নাকে অক্সিজেনের নল। কাঁপা কাঁপা হাতে তাঁরা স্পর্শ করছেন পরস্পরের হাত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চিনের হাসপাতালের এমনই একটি ভিডিও। জিয়াং ওয়েই নামের কেউ ভিডিওটি আপলোড করে লিখেছেন, "দম্পতি শব্দের অর্থ কী? করোনাভাইরাস আক্রান্ত এই দম্পতি পরস্পরকে বিদায় জানাচ্ছেন হাসপাতালের আইসিইউ-তে, হয়তো বা শেষ বারের মতো!" ভিডিওটি দেখে যেন চোখের জল ধরে রাখতে পারেননি নেটিজেনরা। কেউ লিখেছেন, পরিস্থিতি যে কতটা কঠিন, তা এই ছবি দেখেই বোঝা যায়। কেউ আবার বলছেন, জীবনের সেষ সময়ে হয়তো এভাবেই পরস্পরের পাশে রয়েছেন তাঁরা। কেউ বা জানিয়েছেন, সত্যিকারের ভালবাসা এমনই হয়। দেখুন সেই ভিডিও। https://twitter.com/juliojiangwei/status/1224102716747796480?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1224102716747796480&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Fin-heartbreaking-video-elderly-coronavirus-patients-say-goodbye-at-hospital-2174522 ইতিমধ্যেই করোনাভাইরাস নিয়ে ‘গ্লোবাল হেল্থ এমার্জেন্সি’ জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। চলতি সপ্তাহে চিনে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে আরও ৬৪ জনের, সব মিলিয়ে এখনও পর্যন্ত ৪২৫ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে চিন। হুবেই প্রদেশেই ওই ভাইরাসে আক্রান্ত হয়েছেন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ। সেখানকার হেলথ কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে হুবেই প্রদেশের বাসিন্দা প্রায় আড়াই হাজার মানুষের। সব মিলিয়ে চিনে আক্রান্ত হয়েছেন ২০ হাজারেরও বেশি মানুষ।

```