Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সিবিআইয়ের 'গৃহযুদ্ধ' হাইকোর্টে, সোমবারের আগে গ্রেফতার করা যাবে না আস্থানাকে

দ্য ওয়াল ব্যুরো : সিবি আই যাতে তাঁকে ঘুষ মামলায় গ্রেফতার না করে সেজন্য দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন সিবি আইয়েরই স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানা । মঙ্গলবার হাইকোর্ট রায় দিয়েছে, আগামী সোমবারের আগে আস্থানাকে গ্রেফতার করা যাবে না । ওইদি

সিবিআইয়ের 'গৃহযুদ্ধ' হাইকোর্টে, সোমবারের আগে গ্রেফতার করা যাবে না আস্থানাকে

শেষ আপডেট: 23 October 2018 09:05

দ্য ওয়াল ব্যুরো : সিবি আই যাতে তাঁকে ঘুষ মামলায় গ্রেফতার না করে সেজন্য দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন সিবি আইয়েরই স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানা । মঙ্গলবার হাইকোর্ট রায় দিয়েছে, আগামী সোমবারের আগে আস্থানাকে গ্রেফতার করা যাবে না । ওইদিন তাঁর আবেদনের ভিত্তিতে ফের শুনানি হবে । আস্থানার ঘনিষ্ঠ অপর যে অফিসারকে সোমবার গ্রেফতার করা হয়েছে, সেই দেবেন্দ্র কুমারও  জামিন চেয়ে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন । তাঁর আইনজীবী মঙ্গলবার আদালতে বলেন, মাংস রফতানিকারী মইন কুরেশির বিরুদ্ধে তদন্ত যাতে বিপথগামী হয়, সেজন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে । কুরেশির বিরুদ্ধে একটি অভিযোগে তদন্ত করছেন দেবেন্দ্র । সিবি আইয়ের অভিযোগ, দেবেন্দ্র এক তোলাবাজ চক্রের সঙ্গে জড়িত । তদন্তের নাম করে তিনি অভিযুক্ত ব্যক্তিকে চাপ দিয়ে টাকা আদায় করেন । আস্থানার বিরুদ্ধেও আছে ঘুষ খাওয়ার অভিযোগ । হায়দরাবাদের ব্যবসায়ী সতীশ সানার বক্তব্যের ভিত্তিতে সিবিআই তাঁর  বিরুদ্ধে এফআইআর করেছে। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে বড় ধরনের আর্থিক অপরাধের অভিযোগ আছে। তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে। সতীশের দাবি, মনোজ প্রসাদ নামে দুবাইয়ের এক ইনভেস্টমেন্ট ব্যাংকার তাঁকে আস্থানার হয়ে প্রস্তাব দেন, পাঁচ কোটি টাকা দিলে তিনি তদন্ত বন্ধ করে দেবেন। মনোজ প্রসাদ ১৬ অক্টোবর ভারতে ফেরার পর গ্রেফতার হয়েছেন। অভিযোগ, ঘুষের টাকা নিতেই তিনি দুবাই থেকে এসেছিলেন ভারতে। সিবিআইয়ের দাবি, মনোজকে গ্রেফতার করার পরে জানা যায়, আস্থানা 'র'-এর এক অফিসারের সঙ্গে অন্তত নবার ফোনে কথা বলেছেন। মনোজ ধরা পড়ার পরে পাছে তাঁদের নাম ফাঁস হয়ে যায়, সেজন্য দুজনেই ভয় পাচ্ছিলেন। 'র'-এর ওই অফিসারের সঙ্গেও মনোজের যোগাযোগ ছিল। আস্থানার পালটা অভিযোগ, ঘুষ নিয়ে সতীশকে দেশের বাইরে পালানোর সুযোগ করে দিতে চেয়েছিলেন তাঁর বস তথা সিবিআইয়ের ডিরেক্টর অলোক বর্মা। কিন্তু তিনি সতীশকে আটকে দেন।  তাই অলোক বর্মা তাঁকেই ফাঁসানোর চেষ্টা করছেন। কয়েকদিন আগে আস্থানা অভিযোগ করেন, গুজরাতের স্টার্লিং বায়োটেক নামে এক ঋণখেলাপি সংস্থার সঙ্গে তাঁর নাম জড়াতে চাইছেন অলোক শর্মা। মন্ত্রিসভার সচিবালয়ে চিঠি দিয়ে আস্থানা বলেছেন, সতীশ জেরার সময় স্বীকার করেন, তিনি অলোক বর্মাকে ঘুষ দিয়েছেন।  এছাড়া ওই চিঠিতে সিবিআই ডিরেক্টরের বিরুদ্ধে দুর্নীতির আরও কয়েকটি গুরুতর অভিযোগ আছে।  অন্যদিকে গতবছর যখন আস্থানাকে সিবিআইয়ের স্পেশ্যাল ডিরেক্টর নিয়োগ করা হল, তখনই আপত্তি জানিয়েছিলেন অলোক।  তিনি বলেছিলেন, যে ব্যক্তির বিরুদ্ধে এক ঋণখেলাপি সংস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে, তাঁকে এত গুরুত্বপূর্ণ পদে বসানো ঠিক নয়। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইটারে লেখেন, প্রধামন্ত্রীর প্রিয়পাত্র, গুজরাত ক্যাডারের অফিসার, গোধরা নিয়ে তদন্তে যিনি বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন, সেই আস্থানাকে জোর করে সিবিআইয়ের দুনম্বর পদে বসানো হয়েছিল।  তিনি এখন ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছেন।  প্রধানমন্ত্রীর অধীনে সিবিআই হয়ে উঠেছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অস্ত্র।  তার মধ্যে শুরু হয়েছে লড়াই। সংস্থাটি ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। https://twitter.com/RahulGandhi/status/1054224806827188224

```