Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

পাঁচটি ল্যাবরেটরি বন্ধ, জিনোম সিকোয়েন্সিং করে কোভিডের ভ্যারিয়ান্ট নির্ণয়ের কাজে বিঘ্ন

দ্য ওয়াল ব্যুরো : কোভিড অতিমহামারীর (Covid Pandemic) সময় সারা দেশে মোট ৩৮ টি ল্যাবরেটরিতে (Laboratory) জিনোম সিকোয়েন্সিং (Genome Sequencing) করা হচ্ছিল। ওই পদ্ধতিতে জানা যায়, কোভিড আক্রান্ত ব্যক্তির শরীরে কোন ভ্যারিয়ান্ট সংক্রমিত হয়েছে। কিন

পাঁচটি ল্যাবরেটরি বন্ধ, জিনোম সিকোয়েন্সিং করে কোভিডের ভ্যারিয়ান্ট নির্ণয়ের কাজে বিঘ্ন

শেষ আপডেট: 20 January 2022 10:40

দ্য ওয়াল ব্যুরো : কোভিড অতিমহামারীর (Covid Pandemic) সময় সারা দেশে মোট ৩৮ টি ল্যাবরেটরিতে (Laboratory) জিনোম সিকোয়েন্সিং (Genome Sequencing) করা হচ্ছিল। ওই পদ্ধতিতে জানা যায়, কোভিড আক্রান্ত ব্যক্তির শরীরে কোন ভ্যারিয়ান্ট সংক্রমিত হয়েছে। কিন্তু কেমিক্যাল রি-এজেন্টের অভাবে বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে পাঁচটি গবেষণাগার। কোভিড রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহের পরে তার সঙ্গে ওই রি-এজেন্টের রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। তার ফলাফল দেখে বোঝা যায়, কোন ভ্যারিয়ান্ট রোগীর শরীরে বাসা বেঁধেছে। কেন্দ্রীয় সরকার বর্তমানে জিনোম সিকোয়েন্সিং-এর ওপরে বিশেষ গুরুত্ব দিচ্ছে। যাঁরা ওমিক্রন ভ্যারিয়ান্টে আক্রান্ত হয়েছেন, তাঁদের জিনোম সিকোয়েন্সিং-এর মাধ্যমেই চিহ্নিত করা সম্ভব। সরকার চায় দ্রুত ওমিক্রন আক্রান্তদের চিহ্নিত করে আইসোলেশনে পাঠাতে। তবেই কোভিডের ওই অতি সংক্রামক ভ্যারিয়ান্টকে নিয়ন্ত্রণে আনা যাবে। জানুয়ারির শুরুতে দেশের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে তিনি বলেন, "আমাদের নিরন্তর গবেষণা চালিয়ে যেতে হবে। জিনোম সিকোয়েন্সিং সেই গবেষণার অন্যতম অঙ্গ।" ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে জিনোম সিকোয়েন্সিং হয়েছে ৪০ শতাংশ কম। দেশে কোভিড অতিমহামারী শুরু হওয়ার পরে ১ লক্ষ ৬০ হাজারের বেশি রোগীর জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে। গত ডিসেম্বরে সরকার স্বীকার করে, প্রত্যেক কোভিড রোগীর দেহের নমুনা নিয়ে জিনোম সিকোয়েন্সিং সম্ভব নয়। ভারতের কোভিড টাস্ক ফোর্সের প্রধান ভি কে পল বলেন, "যথেষ্ট সংখ্যক রোগীর জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে। কোভিড পরিস্থিতির ওপরে আমরা যথাযথভাবেই নজর রাখছি।" বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানায়, তার আগের ২৪ ঘণ্টায় দেশের ৩ লক্ষের বেশি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২৭০০ জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়ান্ট পাওয়া গিয়েছে।

```