Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৃষ্টিতে জলের তলায় আলু! চাষিদের চোখের জল মোছাতে বড় উদ্যোগ প্রশাসনের

বাঁকুড়ার (Bankura) সোনামুখী ব্লকের উত্তর নিত্যানন্দপুর গ্রামের ঘটনা। গ্রামজুড়ে নেমে আসা কান্নার রোল পৌঁছেছিল প্রশাসনের কাছেও। 

বৃষ্টিতে জলের তলায় আলু! চাষিদের চোখের জল মোছাতে বড় উদ্যোগ প্রশাসনের

সোনামুখী ব্লকের উত্তর নিত্যানন্দপুর গ্রাম।

শেষ আপডেট: 22 February 2025 10:00

দ্য ওয়াল ব্যুরো: কটা দিন পরেই মাঠ থেকে ওঠার কথা ছিল নতুন আলুর। তারই আগে অকাল বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে চাষের জমি কার্যত জলের তলায়। ফলে প্রায় ১০০ বিঘা জমির আলু (Potato) মাঠেই নষ্ট হতে বসেছে।

বাঁকুড়ার (Bankura) সোনামুখী ব্লকের উত্তর নিত্যানন্দপুর গ্রামের ঘটনা। গ্রামজুড়ে নেমে আসা কান্নার রোল পৌঁছেছিল প্রশাসনের কাছেও। 

 খবর পেয়ে সেখানে হাজির হন ব্লকের কৃষি দফতর ও প্রশাসনের আধিকারিকেরা। ক্ষতিগ্রস্ত চাষিদের শুধু ফসল বিমায় ক্ষতিপূরণ দেওয়ায় নয়, সুফল বাংলার মাধ্যমে চাষিদের কাছ থেকে ক্ষতিগ্রস্থ আলু সহায়ক মূল্যে কিনে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রশাসনের আধিকারিকরা। স্বভাবতই হাসি ফুটেছে গ্রামের কয়েকশো পরিবারের মুখে।

ফলে হাঁটু জলে নেমেই মাঠ থেকে আলু তোলার কাজ চলছে। এভাবে প্রশাসন পাশে দাঁড়ানোয় খুশি চাষিরা। তাঁরা বলছেন,  এর আগে ডিভিসির ছাড়া জলে আমন চাষ নষ্ট হয়েছিল। ঋণ নিয়ে করা সেই চাষের ধার এখনও মেটেনি। তারই মধ্যে রবি মরসুমে আলু ওঠার আগেই বৃহস্পতিবার টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে মাঠে জল জমে যায়। একই সময় সেচের জন্য ডিভিসি থেকেও জল ছাড়া হয়েছে বলে অভিযোগ।

গ্রামবাসীদের কথায়, রাতারাতি আলু জমিতে এক হাঁটু জল জমে যায়। পর পর দুবার চাষে বিপুল ক্ষতি হওয়ায় শ্মশানের নিস্তব্ধতা নেমে এসেছিল গ্রামে। সে খবর পেয়েই গ্রামে পৌঁছন স্থানীয় ব্লক প্রশাসনের কর্তারা।


```