Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

অযোধ্যায় ছেয়ে গিয়েছে 'রাম ধুন' , ডাউনলোড করলেই রামের গান

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যায় শুধুই "রাম নাম"। রামের মন্দির - মূর্তি সবই অযোধ্যাকে ঘিরেই। তাই ভক্ত মনে ভক্তি বাড়াতে দেবতা রামকে নিয়ে আস্ত একটা গান লিখল বিজেপি যুব মোর্চা। এখানেই শেষ নয়, মোবাইলে গানটিকে রিং টোন হিসেবেও ডাউনলোড করা যাবে। "রাম ধু

অযোধ্যায়  ছেয়ে গিয়েছে 'রাম ধুন' , ডাউনলোড করলেই রামের গান

শেষ আপডেট: 25 November 2018 11:15

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যায় শুধুই "রাম নাম"। রামের মন্দির - মূর্তি সবই অযোধ্যাকে ঘিরেই। তাই ভক্ত মনে ভক্তি বাড়াতে দেবতা রামকে নিয়ে আস্ত একটা গান লিখল বিজেপি যুব মোর্চা। এখানেই শেষ নয়, মোবাইলে গানটিকে রিং টোন হিসেবেও ডাউনলোড করা যাবে। "রাম ধুন" নামে এই রিং টোন এখন অযোধ্যার ঘরে ঘরে। ডাউনলোড করলেই চলবে ১ মিনিটের "রাম নাম"। অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়ার দিনটাই শুধু ঠিক হয়নি। বাকি সব কিছুই পরিকল্পনা মতোই এগোচ্ছে। সেই পরিকল্পনার ছোট্ট একটি শাখা "রাম ধুন" বলে জানা যাচ্ছে। অযোধ্যায় বিজেপির যুব মোর্চার জেনারেল সেক্রেটারি অভিজিৎ মিশ্র জানাচ্ছেন, "মানুষের মনে রাম। এবার গানেও রাম। মোবাইল বাজলেও রাম। রাম মন্দির তৈরির আগেই অযোধ্যার ঘরে ঘরে  দেবতা রামের বাণী,গান ছড়িয়ে দেওয়াই লক্ষ্য। " ‘আলি’ আপনাদেরই থাক, আমাদের ‘বজরংবলী’ আছে : কংগ্রেসকে যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই অযোধ্যায় হিট "রাম ধুন"। প্রায় দশ হাজার মানুষ রিং টোন-টি ডাউনলোড করেছেন। অযোধ্যায় অধিকাংশের মোবাইলে বেজে উঠছে "জয় জয় শ্রী রাম"।মন্দিরের আগেই হতে পারে রামের মূর্তি নির্মাণ। শনিবারই মূর্তি নির্মাণের কথা ঘোষণা করে নক্সার রহস্যভেদও করেছেন যোগী। মূর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য দিয়েছেন তিনি। শুধু নির্মাণের দিন ছাড়া সব কিছুই ঘোষণা করেছেন। আর সেই ঘোষণা নিয়েই বিজপিকে কটাক্ষ করেছে শিবসেনা।শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে জানান, ভোট এলেই বিজেপি স্লোগান তোলে ‘মন্দির ওহি বানায়েঙ্গে।’ তার পর কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে পড়ে। রাম মন্দির তৈরি নিয়ে রাজনৈতিক কোন্দল চলছে চলবেই। কিন্তু, রামের বিস্তারে কোনওরকম খামতি রাখতে চাইছে না বিজেপির মোর্চা বাহিনী। "রাম ধুন" না কি মন্দির তৈরির উৎসাহকে আরও বাড়িয়ে দেবে। তাই তো, অযোধ্যার ঘরে ঘরে "রাম ধুন" রিং টোন ডাউনলোডের প্রচার চালাচ্ছে বিজেপি যুব মোর্চা।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```