Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবরাত্রির উপবাসে মুসলিম, রোজা পালন হিন্দু বন্দির, আগ্রার জেলে ভাঙল বিভেদের প্রাচীর

দ্য ওয়াল ব্যুরো: হিন্দুদের চৈত্র নবরাত্রি শুরু হয়েছে গত বুধবার। শুক্রবার থেকে শুরু হয়েছে মুসলিমদের রমজান মাস পালন। দুই ধর্মেই এই উপাসনায় আছে উপবাস পর্ব। আগ্রার কেন্দ্রীয় কারাগারে (Agra jail) মুসলিম ও হিন্দু বন্দিদের একাংশ ধর্মীয় সম্প্রীতি

নবরাত্রির উপবাসে মুসলিম, রোজা পালন হিন্দু বন্দির, আগ্রার জেলে ভাঙল বিভেদের প্রাচীর

শেষ আপডেট: 27 March 2023 04:31

দ্য ওয়াল ব্যুরো: হিন্দুদের চৈত্র নবরাত্রি শুরু হয়েছে গত বুধবার। শুক্রবার থেকে শুরু হয়েছে মুসলিমদের রমজান মাস পালন। দুই ধর্মেই এই উপাসনায় আছে উপবাস পর্ব। আগ্রার কেন্দ্রীয় কারাগারে (Agra jail) মুসলিম ও হিন্দু বন্দিদের একাংশ ধর্মীয় সম্প্রীতির রক্ষার নজির গড়েছেন নবরাত্রি ও রোজা পালন নিয়ে।

আগ্রা জেল কর্তৃপক্ষ একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে মুসলিম বন্দিদের কয়েকজন জানিয়েছে তারা নবরাত্রির উপবাস পালন করছে (Muslims observe Navratri fast)। অন্যদিকে, হিন্দু বন্দিদের একাংশ বলেছে, মুসলিম বন্দিদের সঙ্গে তারাও রোজা রাখছেন। অর্থাৎ সারাদিন নির্জলা উপবাস। দুই ধর্ম সম্প্রদায়ের বন্দিরা একে অপরের উপাসনাতেও অংশ নিচ্ছে।

সাম্প্রতিক অতীতে আগ্রা বারে বারে খবরের শিরোনাম হয়েছে সাম্প্রদায়িক বিভেদ, বিদ্বেষের কারণে। সংখ্যালঘুদের উপর আক্রমণের বেশ কিছু ঘটনায় তাজমহলের শহরের বদনাম হয়েছে। এমন আবহে ধর্মীয় সম্প্রীতি-সহিষ্ণুতার বার্তা দিল জেলবন্দিরা।

আগ্রার কেন্দ্রীয় কারাগারের শীর্ষকর্তা রাধাকৃষ্ণ মিশ্র জানান, জেল কর্তৃপক্ষ নবরাত্রি এবং রমজান মাস পালনের যাবতীয় ব্যবস্থা করেছে। জেলার অলোক সিং জানান, ৯০৫ জন বন্দির মধ্যে ১৭জন মুসলিম বন্দি নবরাত্রি এবং ৩৭জন মুসলিম বন্দি রোজার উপবাস পালন করছে। একটি সামাজিক সংগঠন এই উদ্যোগে জেল কর্তৃপক্ষের সঙ্গে হাত মিলিয়েছে।

তিলজলায় আবাসনের ভিতরেই খুন দ্বিতীয় শ্রেণির ছাত্রী, স্ক্রু-ড্রাইভারের খোঁচায় ফুটো মাথা


```