Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

এয়ার ইন্ডিয়া হাতে পাওয়ার পরেই 'এনহ্যান্সড মিল' চালু করতে চলেছে টাটা গোষ্ঠী

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়াকে (Air India) টাটা গোষ্ঠীর (Tata Group) হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চালু করছে কেন্দ্রীয় সরকার। তার আগে এয়ার ইন্ডিয়ার প্রত্যেক কেবিন ক্রু-র (Cabin crew) কাছে পাঠানো হয়েছে একটি মেল। তাতে লেখা হয়েছে, '

এয়ার ইন্ডিয়া হাতে পাওয়ার পরেই 'এনহ্যান্সড মিল' চালু করতে চলেছে টাটা গোষ্ঠী

শেষ আপডেট: 27 January 2022 06:15

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়াকে (Air India) টাটা গোষ্ঠীর (Tata Group) হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চালু করছে কেন্দ্রীয় সরকার। তার আগে এয়ার ইন্ডিয়ার প্রত্যেক কেবিন ক্রু-র (Cabin crew) কাছে পাঠানো হয়েছে একটি মেল। তাতে লেখা হয়েছে, 'আজ রাতে আমরা রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে বেসরকারি সংস্থায় পরিণত হচ্ছি। আগামী সাতদিন এই সংস্থার কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ এখন আমরা এয়ার ইন্ডিয়ার ভাবমূর্তি, কর্মীদের মানসিকতা ও সংস্থার প্রতি মানুষের ধারণা বদলাতে চেষ্টা করব।' এদিন থেকে এয়ার ইন্ডিয়ার চারটি উড়ানে চালু হচ্ছে 'এনহ্যান্সড মিল'। আগেই ক্যাটারারদের বুঝিয়ে দেওয়া হয়েছে, এনহ্যান্সড মিল-এ কী কী দিতে হবে। সেইমতো দিল্লি-মুম্বই এবং উপসাগরীয় দেশগুলির কয়েকটি রুটে চালু হবে ওই মিল। টাটা গোষ্ঠী মনে করে, ইনফ্লাইট কেবিন ক্রু-রাই হলেন সংস্থার সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তাঁরাই মূলত বিমান সংস্থার ভাবমূর্তি গড়ে তোলেন। তাঁরা যাত্রীদের অভ্যর্থনা জানান। গুরুত্বপূর্ণ অতিথিদের পরিষেবা দেন। তাঁদের পোশাক হতে হবে কেতাদুরস্ত। তাঁদের সবসময় বিধি মেনে চলতে হবে। ইতিমধ্যে পাইলটদের দু'টি ইউনিয়ন, ইন্ডিয়ান পাইলটস গিল্ড এবং ইন্ডিয়ান কমার্সিয়াল পাইলটস অ্যাসোসিয়েশন এয়ার ইন্ডিয়ার সিএমডি বিক্রমদেব দত্তকে হুমকি দিয়ে বলেছে, বিমানচালকদের প্রাপ্য টাকার কিছু অংশ কেটে নিলে মামলা করা হবে। গত ২০ জানুয়ারি এয়ার ইন্ডিয়া জানিয়েছিল, কেবিন ক্রু-দের বিএমআই অর্থাৎ বডি মাস ইনডেক্সের হিসাব নেওয়া হবে। গত সোমবার ওই আদেশের বিরুদ্ধে সিএমডি-কে চিঠি লেখে তিনটি ইউনিয়ন। তারা বলে, ওই নির্দেশ অমানবিক। তা ডিজিসিএ-র নির্দেশের বিরোধী।

```