Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪৪ বছরে মহাকুম্ভ হচ্ছে, এটা ঠিক নয়! কেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

কুম্ভের জল নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। এবার ১৪৪ বছর অন্তর মহাকুম্ভ নিয়েও বিতর্ক তৈরি হল। মঙ্গলবার নবান্নের বৈঠক থেকে এ ব্যাপারে বড় প্রশ্ন তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mahakumbha- Mamata Banerjee)।

১৪৪ বছরে মহাকুম্ভ হচ্ছে, এটা ঠিক নয়! কেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 26 February 2025 09:20

দ্য ওয়াল ব্যুরো: কুম্ভের জল নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। এবার ১৪৪ বছর অন্তর মহাকুম্ভ নিয়েও বিতর্ক তৈরি হল। মঙ্গলবার নবান্নের বৈঠক থেকে এ ব্যাপারে বড় প্রশ্ন তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mahakumbha- Mamata Banerjee)।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি যতদূর জানি, পূণ্যস্নান সংক্রান্তিতে হয়। যেমন গঙ্গাসাগর প্রতিবার হয়, মহাকুম্ভে ১২ বছর পর পর হয়। তা বলে ১৪৪ বছর অন্তর মহাকুম্ভ, আমি যতটুক শুনেছি, এটা ঠিক নয়!"

মুখ্যমন্ত্রী এও বলেন, "আমার যদি ভ্রান্তি থাকে আপনারা সংশোধন করে দেবেন।  আমি একটু অজ্ঞ আছি! যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন, যারা জানেন, তাঁদের বলব, একটু গবেষণা করে জানাবেন, আসল সত্যটা কী। আসল তথ্যটা কী!"

বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রী সরাসরি নিজের কাঁধে রাখলেন না। বরং সুকৌশলে বিতর্কে উস্কে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং কুম্ভ বিতর্কে বিজেপির স্নায়ুর চাপ আরও বাড়ালেন। 

মহাকুম্ভে পূণ্যস্নান ঘিরে সম্প্রতি সঙ্গমের জলের গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (NGT)। যদিও কেন্দ্রীয় কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের অধীনস্থ ওই পর্ষদের রিপোর্ট মানতে চাননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে তারপর থেকেই মহাকুম্ভের জল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভাইরাল হয়েছে একাধিক ভিডিও।

সুকৌশলে বিতর্ক উস্কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "যোগীবাবু হয়তো রেগে যাবেন, কিন্তু যেটা সত্যি সেটা তো আমাকে বলতেই হবে।" 

সম্প্রতি কুম্ভমেলায় অমৃতস্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। কুম্ভমেলায় যাওয়ার জন্য ভিড়কে কেন্দ্র করে দিল্লি স্টেশনেও পদপিষ্টের ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ প্রসঙ্গে গঙ্গাসাগর মেলা সুষ্ঠভাবে সম্পন্ন করার কথা মনে করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শুধু কুম্ভ স্নান করতে গিয়ে পদপিষ্ট নয়, কুম্ভ মেলাকে কেন্দ্র করে একাধিক দুর্ঘটনায় বহু মানুষ মারা গেলেন, অথচ অনেককে ডেথ সার্টিফিকেটও দেওয়া হল না। আমাদের রাজ্যের মৃতদের পিএম এখানে করতে হল। সকলে যেন ক্ষতিপূরণ পান, এটা উত্তরপ্রদেশ সরকারের দেখা দরকার।

পদপিষ্টের ঘটনায় যোগী সরকারের বিরুদ্ধে ডেডবডি লোপাট করে প্রকৃত সংখ্যা ধামাচাপা দেওয়ার অভিযোগও আগেই এনেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। ক্ষতিপূরণের প্রসঙ্গ টেনে এদিন পরোক্ষে সেকথাও স্মরণ করাতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

একই সঙ্গে মমতা এও বলেন, "যারা কুম্ভ স্নান করছেন তাদের নিয়ে কিছু আমি বলিনি। কারণ, কে কোথায় স্নান করবে, কী খাবে, কী পরবে, সেটা তার নিজস্ব ব্যাপার। ধর্ম যার যার নিজস্ব বিষয়। এ নিয়ে আমি কিছু বলি না। আমরা সকল ধর্মকে সম্মান করি। কিন্তু মানুষকে বিপদে ফেলা ঠিক নয়।"


```