Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অবশেষে স্বস্তি, জামিনে মুক্তি পেলেন ইমরান খান! গ্রেফতারি 'বেআইনি' বলেছিল সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো: গ্রেফতার হওয়ার ৩ দিন পর জামিন পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পিটিআই প্রধান ইমরান খান। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্ট ইমরানের ২ সপ্তাহের জামিন মঞ্জুর করেছে (Imran Khan granted bail)। মঙ্গলবার গ্রেফতার হওয়ার (I

অবশেষে স্বস্তি, জামিনে মুক্তি পেলেন ইমরান খান! গ্রেফতারি 'বেআইনি' বলেছিল সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 12 May 2023 11:29

দ্য ওয়াল ব্যুরো: গ্রেফতার হওয়ার ৩ দিন পর জামিন পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পিটিআই প্রধান ইমরান খান। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্ট ইমরানের ২ সপ্তাহের জামিন মঞ্জুর করেছে (Imran Khan granted bail)।

মঙ্গলবার গ্রেফতার হওয়ার (Imran Khan arrest) পরেই সুপ্রিম কোর্টে মুক্তির আর্জি জানিয়েছিলেন ইমরান খান। মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন তিনি। প্রধান বিচারপতি উমর আটা বান্দিয়াল সেই আর্জি মঞ্জুর করেন। বৃহস্পতিবার সন্ধ্যাতেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে অবিলম্বে মুক্তি দিতে বলেছিলেন তিনি। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সরাসরি জানিয়েছিলেন, ইমরানের গ্রেফতারি বেআইনি। যেভাবে আধাসেনা ইসলামাবাদ হাইকোর্ট (Islamabad High Court) চত্বর থেকে ইমরানকে গ্রেফতার করেছিল, সেই ঘটনারও নিন্দা করে সুপ্রিম কোর্ট। মুক্তির জন্য ইমরানকে হাইকোর্টে আপিল করতে বলে শীর্ষ আদালত।

তারপরেই ইসলামাবাদ হাইকোর্টে জামিনের আর্জি জানান ইমরান। একটি উচ্চ নিরাপত্তাযুক্ত কনভয়ে করে শুক্রবার আদালত চত্বরে এসে পৌঁছান তিনি। তারপর অজস্র প্যারামিলিটারি এবং পুলিশ পরিবেষ্টিত হয়ে আদালত ভবনের ভিতরে ঢুকে যান পিটিআই প্রধান।

সূত্রের খবর, এদিন অজস্র পিটিআই সমর্থক আইনজীবী আদালত চত্বরে হাজির হয়েছিলেন। তাঁরা ইমরানের সমর্থনে স্লোগান দিতে শুরু করেন। 'খান, আপনার অনুরাগীদের গুনে শেষ করা যাবে না,' 'আইনজীবীরা বেঁচে আছে' ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে কোর্ট চত্বর। তাঁদের দেখে মুষ্টিবদ্ধ হাত মাথার উপর তুলে দেখিয়ে ভিতরে ঢুকে যান ইমরান। তারপরেই বিচারপতি তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। আপাতত দু-সপ্তাহের জন্য জামিনে মুক্তি পেলেন প্রাক্তন পাক-প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, আল কাদার ট্রাস্ট মামলায় মঙ্গলবারই ইসলামাবাদ আদালতের সামনে থেকে ইমরানকে গ্রেফতার করে পাক আধাসেনা। তারপর থেকেই ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ বা পিটিআই সমর্থকদের বিক্ষোভে উত্তাল ভারতের পড়শি দেশ।

২০১৪-র টেটে ৩৬ হাজারের নিয়োগ বাতিল, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের


```