Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Imran Khan : আমাকে তিনটি সুযোগের মধ্যে একটি বেছে নিতে বলা হয়েছে, জানালেন ইমরান

দ্য ওয়াল ব্যুরো : 'ইস্তফা দেওয়া, অনাস্থা ভোটের মুখোমুখি হওয়া অথবা ভোটে যাওয়া (Imran Khan)। আমাকে এই তিনটির মধ্যে একটি বেছে নিতে বলা হয়েছে'। শনিবার এমনই জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। গত ২৮ মার্চ বিরোধীরা ইমর

Imran Khan : আমাকে তিনটি সুযোগের মধ্যে একটি বেছে নিতে বলা হয়েছে, জানালেন ইমরান

শেষ আপডেট: 2 April 2022 12:37

দ্য ওয়াল ব্যুরো : 'ইস্তফা দেওয়া, অনাস্থা ভোটের মুখোমুখি হওয়া অথবা ভোটে যাওয়া (Imran Khan)। আমাকে এই তিনটির মধ্যে একটি বেছে নিতে বলা হয়েছে'। শনিবার এমনই জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। গত ২৮ মার্চ বিরোধীরা ইমরানের (Imran Khan) বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন। তার ওপরে ভোটাভুটি হবে সম্ভবত রবিবার। তার ২৪ ঘণ্টা আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী (Imran Khan) বললেন, 'প্রতিষ্ঠান' আমাকে তিনটি সুযোগ দিয়েছে। প্রতিষ্ঠান বলতে কী বোঝাচ্ছেন, ইমরান স্পষ্ট করে বলেননি।

স্বাধীনতার পরে একাধিকবার সেনা অভ্যুত্থান ঘটেছে পাকিস্তানে। দীর্ঘদিন সেনাশাসকদের অধীনে থেকেছে ওই দেশ। এখনও প্রশাসনে সেনাবাহিনীর প্রভাব আছে যথেষ্ট। কয়েকদিন আগেই সেনাপ্রধান কামার জাভেদ বাওয়েজা প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন।

শনিবার এক স্থানীয় সংবাদ সংস্থা ইমরানকে প্রশ্ন করে, বিরোধীরা কি আপনাকে নির্বাচন করতে বলেছেন? পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমাকে তিনটি সুযোগ দেওয়া হয়েছে। পরে প্রাক্তন ক্রিকেটার ইমরান বলেন, "আমরা মনে করি দ্রুত ভোট করলেই সবচেয়ে ভাল হবে। কিন্তু অনাস্থা ভোট সম্পর্কে বলতে পারি, আমি শেষ পর্যন্ত লড়াই করব।"

৬৯ বছর বয়সী রাজনীতিক ইমরানের তেহরিক ই ইনসাফ দলের কয়েকজন সাংসদ দলত্যাগ করে বিরোধীদের সঙ্গে যোগ দিয়েছেন। এসম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, "অনাস্থা ভোটে যদি আমরা জিতেও যাই, দলত্যাগীদের নিয়ে সরকার চালানো সম্ভব হবে না।" 'ডন' সংবাদপত্রের রিপোর্টার ইমরানকে প্রশ্ন করেন, আপনি কি দ্রুত ভোটে যেতে তৈরি?

তিনি বলেন, "আমরা যদি অনাস্থা ভোটে জয়লাভ করি, তাহলে দ্রুত নির্বাচন করাই উচিত হবে।" বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এবং পাকিস্তান পিপলস পার্টির সমালোচনা করে তিনি বলেন, তাদের জন্যই একটি বিদেশী শক্তি পাকিস্তানে জমানা বদলের কথা বলতে পারছে।

আরও পড়ুন : Trade Pact : 'ঐতিহাসিক মুহূর্ত'! অস্ট্রেলিয়ার সঙ্গে মেগা বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পরে বললেন মোদী


```