Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ভারতকে রাজকোষ ঘাটতি নিয়ন্ত্রণে রাখতেই হবে, বললেন আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

দ্য ওয়াল ব্যুরো : চলতি আর্থিক বছরে ভারত সরকারের রাজস্ব আদায় আশানুরূপ হবে বলেই মনে হয়। কিন্তু রাজকোষ ঘাটতি নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে না রাখলে বিপদ। ভারতের অর্থনীতি সম্পর্কে এমনই মন্তব্য করলেন আন্তর্জাতিক অর্থভাণ্ডারের প্রধান অর্থনীতিবিদ গী

ভারতকে রাজকোষ ঘাটতি নিয়ন্ত্রণে রাখতেই হবে, বললেন আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

শেষ আপডেট: 16 October 2019 12:01

দ্য ওয়াল ব্যুরো : চলতি আর্থিক বছরে ভারত সরকারের রাজস্ব আদায় আশানুরূপ হবে বলেই মনে হয়। কিন্তু রাজকোষ ঘাটতি নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে না রাখলে বিপদ। ভারতের অর্থনীতি সম্পর্কে এমনই মন্তব্য করলেন আন্তর্জাতিক অর্থভাণ্ডারের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ। আর্থিক সংকট কাটানোর জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে পদক্ষেপ নিয়েছেন, তার প্রশংসা করেছেন গোপীনাথ। আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা আইএমএফের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২০১৮ সালে দেশের আর্থিক বিকাশের হার ছিল ৬.৮ শতাংশ। ২০১৯ সালে তা কমে হয়েছে ৬.১ শতাংশ। আশা করা যায়, ২০২০ সালে বিকাশের হার বেড়ে হবে সাত শতাংশ। নির্মলা সীতারমনের প্রশংসা করার পর তিনি বলেন, ভারতের অর্থমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন, তা দেশের আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলার পক্ষে যথেষ্ট নয়। আরও অনেক কিছু করতে হবে। আইএমএফের রিসার্চ ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর গিয়ান মারিয়া মিলেসি ফেরেট্টি বলেন, বিশ্ব অর্থনীতির প্রেক্ষিতে বলা যায়, ভারতে সামগ্রিকভাবে বিকাশ হচ্ছে যথেষ্ট। যদিও আগে ভারতের অর্থনীতি যে হারে বিকশিত হত, এখন বিকাশের হার তার চেয়ে কম। একইসঙ্গে ফেরেট্টি বলেন, সাধারণভাবে ভারতে অর্থনৈতিক বিকাশের হার ছয় শতাংশের ওপরে। সেই দেশের জনসংখ্যা খুবই বেশি। সেখানে বিকাশের এই হার খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করি করছাড় দেওয়ার ফলে আগামী বছরে বিকাশের হার আরও বাড়বে।

```