Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আইএসআইয়ের নতুন প্রধান নিয়োগ নিয়ে ইমরানের সঙ্গে সেনার দ্বন্দ্ব অব্যাহত

দ্য ওয়াল ব্যুরো : পাকিস্তান সরকার (Pakistan Govt) থেকে বার বার বলা হয়েছে, দেশের অসামরিক প্রশাসন ও সেনাবাহিনীর মধ্যে কোনও বিরোধ নেই। কিন্তু একটি সূত্রে খবর গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের নতুন প্রধান নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সেনা

আইএসআইয়ের নতুন প্রধান নিয়োগ নিয়ে ইমরানের সঙ্গে সেনার দ্বন্দ্ব অব্যাহত

শেষ আপডেট: 15 October 2021 08:21

দ্য ওয়াল ব্যুরো : পাকিস্তান সরকার (Pakistan Govt) থেকে বার বার বলা হয়েছে, দেশের অসামরিক প্রশাসন ও সেনাবাহিনীর মধ্যে কোনও বিরোধ নেই। কিন্তু একটি সূত্রে খবর গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের নতুন প্রধান নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সেনাবাহিনীর বিরোধ বেড়েই চলেছে। বৃহস্পতিবার পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি বলেন, "মুশকিল হল, কিছু লোক বিখ্যাত হওয়ার জন্য প্রতি ঘণ্টায় টুইটারে নানারকম পোস্ট করছে। তারা অন্যের মুখে নানা কথা বসিয়ে দিচ্ছে। সেনাবাহিনীর সঙ্গে সরকারের কোনও দ্বন্দ্ব নেই।" গত ৬ অক্টোবর সেনাবাহিনীর প্রধান কামার আহমেদ বাজওয়া ঘোষণা করেন, আইএসআইয়ের প্রধানের পদ থেকে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ অবসর নিচ্ছেন। তাঁর জায়গায় গোয়েন্দা প্রধান হবেন লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ আনজুম। শোনা যায়, এই ঘোষণার পরেই ইমরান খান অসন্তুষ্ট হন। কারণ তাঁর সঙ্গে পরামর্শ না করেই পরবর্তী আইএসআই প্রধানের নাম ঘোষণা করা হয়। নতুন গোয়েন্দা প্রধানের নাম ঘোষিত হওয়ার পরেই ইমরানের মন্ত্রিসভার কয়েকজন সদস্য দাবি করেন, বাজওয়া এভাবে কারও নাম ঘোষণা করতে পারেন না। গোয়েন্দা প্রধানকে নিয়োগ করতে পারেন একমাত্র প্রধানমন্ত্রী। ইমরানের ঘনিষ্ঠ আমির দোগার এমনও বলেন যে, প্রধানমন্ত্রী হামিদকেই আপাতত আইএ আই প্রধানের পদে রেখে দেবেন। গত বুধবার সেনাবাহিনী ইমরানের কাছে আইএসআইয়ের ডিজি পদপ্রার্থী হিসাবে তিনটি নাম পাঠায়। ইমরানকে তাঁদের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়। মঙ্গলবার তথ্যমন্ত্রী বলেন, আইএসআইয়ের প্রধানকে নিয়োগ করা নিয়ে প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর বিরোধ সৃষ্টি হয়েছিল ঠিকই কিন্তু ইমরান ও বাজওয়া দীর্ঘ বৈঠকে বসে সব মিটিয়ে নিয়েছেন। তার কয়েক ঘণ্টার মধ্যে এক মন্ত্রী ঘোষণা করেন, আইএসআইয়ের শীর্ষ পদে প্রার্থী হিসাবে যাঁদের নাম পাঠানো হয়েছে, ইমরান নিজে তাঁদের ইন্টারভিউ নিতে চান। তথ্যমন্ত্রী বলেন, কোনও ব্যক্তিকে সরকারের উঁচু পদে নিয়োগ করার আগে প্রধানমন্ত্রী স্বয়ং ইন্টারভিউ নেন। সেজন্যই ইমরান আইএসআই-এর শীর্ষ পদে প্রার্থীদের সঙ্গে কথা বলতে চেয়েছেন। সাংবাদিকরা প্রশ্ন করেন, কখন সরকারিভাবে আইএসআই প্রধানের নাম ঘোষণা করা হবে। ইমরানের ঘনিষ্ঠ অফিসার শাহবাজ গিল বলেন, তার জন্য কোনও তাড়া নেই। গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় লাগে। পরে শাহবাজ বলেন, প্রধানমন্ত্রী আইএসআইয়ের ডিজি নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পরে তথ্যমন্ত্রী মিডিয়াকে তা জানাবেন।

```