Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সব মামলা সাসপেন্ড করা হচ্ছে, কৃষকদের বার্তা দিল কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো : তিনটি কৃষি আইনের (Three Farm Laws) বিরুদ্ধে আন্দোলন এবং খড় পোড়ানো। দু’টি ক্ষেত্রেই মামলা করা হয়েছিল বেশ কয়েকজন কৃষকের বিরুদ্ধে। সংযুক্ত কিষাণ মোর্চা জানিয়েছিল, যতদিন না মামলাগুলি প্রত্যাহার করা হচ্ছে, ততদিন আন্দোলন চলবে। ব

সব মামলা সাসপেন্ড করা হচ্ছে, কৃষকদের বার্তা দিল কেন্দ্র

শেষ আপডেট: 8 December 2021 08:18

দ্য ওয়াল ব্যুরো : তিনটি কৃষি আইনের (Three Farm Laws) বিরুদ্ধে আন্দোলন এবং খড় পোড়ানো। দু’টি ক্ষেত্রেই মামলা করা হয়েছিল বেশ কয়েকজন কৃষকের বিরুদ্ধে। সংযুক্ত কিষাণ মোর্চা জানিয়েছিল, যতদিন না মামলাগুলি প্রত্যাহার করা হচ্ছে, ততদিন আন্দোলন চলবে। বুধবার জানা গেল, কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, আন্দোলনে যোগ দেওয়া এবং খড় পোড়ানোর অভিযোগে যে মামলাগুলি হয়েছে, সেগুলি অবিলম্বে ‘সাসপেন্ড’ রাখা হচ্ছে। মঙ্গলবার কৃষক সংগঠনগুলির কাছে সরকার একটি নির্দিষ্ট বার্তা পাঠায়। তাতে বলা হয়, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের দাবি বিবেচনা করার জন্য কমিটি গড়া হবে। কিন্তু তার আগে কৃষকদের আন্দোলন তুলে নিতে হবে। কৃষকদের বক্তব্য, আন্দোলনের সময় প্রায় ৭০০ কৃষক মারা গিয়েছেন। তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে। সরকারের নতুন প্রস্তাব নিয়ে বুধবার দিল্লিতে বৈঠকে বসেছেন পাঁচজন কৃষক নেতা। এরপরে তাঁরা যাবেন সিংঘুতে। আগামী দিনে আন্দোলন কোন পথে এগবে, তা নিয়ে মঙ্গলবার সিংঘুতে বৈঠকে বসেছিলেন কৃষক নেতারা। কিন্তু সেখানে কোনও সিদ্ধান্ত হয়নি।

```