
শেষ আপডেট: 2 January 2023 11:49
দ্য ওয়াল ব্যুরো: ভাল যাবে না ২০২৩। বিশ্বের এক তৃতীয়াংশ এমন মন্দার কবলে পড়তে চলেছে যার ধাক্কা গিয়ে পড়বে পৃথিবীর বাকি অংশে (global recession)। বছরের শুরুতেই জানিয়ে দিলেন আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের (আইএমএফ) (IMF) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।
জর্জিয়েভা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং চিনে মন্দা শুরু হয়ে গিয়েছে। এর ধাক্কা পড়বে বাকি বিশ্বে। তিনি বলেছেন, মন্দার হার সাম্প্রতিক অতীতের সব নজির ছাড়িয়ে যাবে।
গত বছরের শেষ লগ্নে এসে ভারতের আর্থিক অবস্থা সম্পর্কে বিশ্বব্যাংক এবং সিএমআইই সহ বহু রেটিং সংস্থা ইতিবাচক পূর্বাভাস দিয়েছে। ভারতের বৃদ্ধির হার মন্দ হবে না বলেই অভিমত বিভিন্ন মহলের।
কিন্তু আইএমএফ প্রধান বলছেন, যে সব দেশ সরাসরি মন্দার কবলে পড়বে না, সেখানে প্রভাব কিছু কম হওয়ার সম্ভাবনা।
আইএমএফ প্রধানের মুখে ভারত প্রসঙ্গ না এলেও বিশ্বের ষষ্ঠ অর্থনীতির হাল কেমন থাকবে তা নিয়ে সব মহলেই কৌতূহল আছে। গত বছরের শেষ পর্বে মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম গত এক দশকের মধ্যে সর্বনিম্ন। এর প্রভাব পড়বে বৈদেশিক অর্থ ভাণ্ডারের উপর। কারণ, আমদানি বাবদ অনেক বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে এই পরিস্থিতিতে।
'আমার ছেলেটাও কি আত্মহত্যা করবে', ফুঁসে উঠলেন শীজানের মা, 'হিজাব' প্রসঙ্গেও মুখ খুলল পরিবার