Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অর্থনীতির হাল ফেরাতে দ্রুত ব্যবস্থা নিক মোদী সরকার, সতর্ক করল আইএমএফ

দ্য ওয়াল ব্যুরো : দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে জোর বিতর্কের মধ্যেই অর্থনীতির হাল নিয়ে সতর্ক করল আইএমএফ। তাদের বক্তব্য, ভারতের অর্থনীতির বিকাশের গতি ধীর হয়ে পড়েছে। তাকে চাঙ্গা করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কারণ আন্তর্জাতি

অর্থনীতির হাল ফেরাতে দ্রুত ব্যবস্থা নিক মোদী সরকার, সতর্ক করল আইএমএফ

শেষ আপডেট: 24 December 2019 04:37

দ্য ওয়াল ব্যুরো : দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে জোর বিতর্কের মধ্যেই অর্থনীতির হাল নিয়ে সতর্ক করল আইএমএফ। তাদের বক্তব্য, ভারতের অর্থনীতির বিকাশের গতি ধীর হয়ে পড়েছে। তাকে চাঙ্গা করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কারণ আন্তর্জাতিক অর্থনীতির বিকাশে ভারতের অর্থনীতি বড় ভূমিকা পালন করে। এদেশের অর্থনীতি যথাযথভাবে বিকশিত না হলে বিশ্ব অর্থনীতিরই বিপদ। আইএমএফের অ্যানুয়াল রিভিউয়ের রিপোর্টে বলা হয়েছে, ভারতে বিভিন্ন পণ্যের বিক্রি কমছে। বিনিয়োগও বিশেষ হচ্ছে না। মূলত এর জন্যই বিশ্বে সর্বাধিক গতিতে বিকশিত হওয়া অর্থনীতিতে দেখা দিয়েছে মন্দার ভাব। আইএমএফের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পক্ষ থেকে রনিল সালগাডো বলেন, ভারতের লক্ষ লক্ষ মানুষ দারিদ্র থেকে রক্ষা পেয়েছেন ঠিকই। কিন্তু তাঁদের অর্থনীতি এখন উদ্বেগজনক মন্দার কবলে পড়েছে। তাঁর কথায়, "বর্তমানে যে মন্দা চলছে, তা যাতে কাটানো যায় এবং ভারতের অর্থনীতিকে ফের দ্রুত বিকাশশীল করে তোলা যায়, সেজন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।" একইসঙ্গে আইএমএফ স্বীকার করেছে, অর্থনীতির হাল ফেরাতে সরকারের খুব বেশি কিছু করার নেই। কারণ তার ওপরে ঋণের বিরাট বোঝা আছে। সেজন্য প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ সুদ হিসাবে দিতে হয়। গত সপ্তাহেই আইএমএফের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ বলেন, "ভারতের অর্থনীতির মন্দ গতি আশ্চর্যজনক।" তিনি জানান, আইএমএফ আগামী দিনে ভারতের অর্থনীতির বিকাশ সম্পর্কেও তেমন আশাবাদী নয়। গত অক্টোবরে আইএমএফ জানায়, ২০১৯ সালে ভারতের অর্থনীতির বিকাশ হবে ৬.১ শতাংশ হারে। ২০২০ সালে বিকাশের হার ধরা হয়েছে ৭.০ শতাংশ।

```