Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেমাল এখন কোথায়? আজ পশ্চিমবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টি, কমলা সতর্কতা জারি আলিপুরের

আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি, কলকাতা, নদীয়া, মুর্শিদাবাদ, দুই দিনাজপুর, মালদা, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইউড়িতে ভারি থেকে অতিভারি বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, দার্জিলিং ও কালিম্পং-এ। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

রেমাল এখন কোথায়? আজ পশ্চিমবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টি, কমলা সতর্কতা জারি আলিপুরের

দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সবক'টি জেলায় আজ ভারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

শেষ আপডেট: 27 May 2024 17:01

দ্য ওয়াল ব্যুরো: পূর্বাভাস মতোই গতকাল রাত সাড়ে দশটা থেকে স্থলভাগে 'ল্যান্ডফল' করা শুরু করেছে ঘূর্ণিঝড় রেমাল। ক্রমাগত শক্তি বাড়িয়ে ততক্ষণে প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছিল সে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, সরাসরি পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা নেই। কিন্তু সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মধ্যেই মংলার কাছে স্থলভাগে ঢোকার প্রস্তুতি নিচ্ছে সে। যার প্রভাবে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি ও কলকাতায় ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট পৌঁছবে ঘন্টায় ১৩৫ কিলোমিটারে। 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত যেমন জানালেন, এখনও অবধি সবকিছু পূর্বাভাস অনুসারেই চলছে। রাত সাড়ে দশটা থেকে সাড়ে বারোটার মধ্যেই বাংলাদেশের মংলার কাছে ল্যান্ডফল হয়েছে অতিপ্রবল ঘূর্ণিঝড় রেমালের। 'আজ সকাল সাড়ে পাঁচটা থেকে সেটি দুর্বল হয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। যে কোনও ঘূর্ণিঝড়ের ক্ষেত্রেই তাই হয়, স্থলভাগে ঢোকার পর দ্রুত শক্তি হারাতে শুরু করে। আমাদের পূর্বাভাসও সেরকমই ছিল। তারপর ক্রমশ উত্তরের দিকে এগিয়েছে রেমাল। সকাল সাড়ে এগারোটার সময় এর অবস্থান মংলার থেকে আরও ৬৫ কিলোমিটার উত্তরে, অর্থাৎ কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার পুবে। এরপর এটি উত্তরপূর্ব দিকে যাবে। ধীরে ধীরে এর তীব্রতা কমে আসবে। আজ বিকেলের মধ্যেই এটির গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা,' বললেন সোমনাথবাবু। 

রেমাল ক্রমশ উত্তরপুবে এগোলেও, এখনও কলকাতা ও দক্ষিণ গাঙ্গেয়বঙ্গের জন্য সতর্কতা জারি রেখেছে হাওয়া অফিস। সোমনাথবাবু বললেন, 'আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি, কলকাতা, নদীয়া, মুর্শিদাবাদ, দুই দিনাজপুর, মালদা, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইউড়িতে ভারি থেকে অতিভারি বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। গতকাল কিন্তু আমাদের সতর্কতা ছিল সর্বোচ্চ। অর্থাৎ লাল। আজ সেটা কমে হয়েছে কমলা। এছাড়া ভারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, দার্জিলিং ও কালিম্পং-এ।' 

তবে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ভেসে গেলেও আগামীকালের মধ্যেই অন্তত দক্ষিণবঙ্গে ক্রমশ রেমালের প্রভাব কাটতে শুরু করবে। উন্নতি হবে আবহাওয়ার। সোমনাথবাবু যোগ করেন, আগামীকালের জন্য দক্ষিণবঙ্গে কোনও সতর্কতা তাঁরা দেননি। কিন্তু বলেন, 'উত্তরবঙ্গের জন্য আগামীকাল ভারি থেকে অতিভারি বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের জন্য কমলা সতর্কতা জারি থাকবে। হলুদ সতর্কবার্তা থাকবে দার্জিলিং ও কালিম্পং-এ।' 

আজ পশ্চিমবঙ্গের সব জেলাতে প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ দুপুর দেড়টায় নয়াদিল্লির মৌসম ভবন জানিয়ে দেয়, বঙ্গোপসাগরের উত্তরে আজ সোমবারও দিনভর ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সর্বোচ্চ ৯৫ কিলোমিটারে (গাস্ট) পৌঁছতে পারে হাওয়ার দাপট। বিকেলের মধ্যে সেটা কমে আসবে ৪০ থেকে ৫৫ কিলোমিটারে। আলিপুরে সোমনাথবাবু বললেন, 'আজ ও আগামীকাল, দুইদিনই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ৪০ থেকে ৫৫ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ সমস্ত জেলাতেই ঝোড়ো হাওয়া বইবে। কাল শুধুমাত্র উত্তরবঙ্গে হাওয়ার দাপট থাকবে। কাল দক্ষিণবঙ্গে কোনও হাওয়ার সতর্কতা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। উপকূলবর্তী জেলাগুলোতে দুপুর থেকে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ধীরে ধীরে সন্ধ্যের দিকে কমে আসবে।'   


```