Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুরসভার চিকিৎসককে ‘হেনস্থা’র প্রতিবাদে স্মারকলিপি জমা দিল আইএমএ

কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে গিয়েছিলেন পুরসভার চিকিৎসক তপোব্রত রায়। আজ সেই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

পুরসভার চিকিৎসককে ‘হেনস্থা’র প্রতিবাদে স্মারকলিপি জমা দিল আইএমএ

পুরসভার চিকিৎসক তপোব্রত রায়।

শেষ আপডেট: 22 October 2024 12:54

দ্য ওয়াল ব্যুরো: পুজোর কার্নিভালে এমারজেন্সি ডিউটির জন্য পুরসভার মেডিক্যাল টিমের হয়ে উপস্থিত ছিলেন তপোব্রত রায় নামের এক চিকিৎসক। কিন্তু তাঁকে সেখান থেকেই গ্রেফতার করেছিল ময়দান থানার পুলিশ। কারণ তিনি অনশনকারী জুনিয়র ডাক্তারদের সমর্থনে ব্যাজ পরেছিলেন। 

গ্রেফতারির কয়েক ঘণ্টার মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হলেও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন সহকর্মীরা। পুরসভার চিকিৎসকদের একাংশ পুলিশের ক্ষমা চাওয়ার দাবি করেছিলেন। 

সেই ঘটনার প্রতিবাদে সোমবার ‘ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ (পশ্চিমবঙ্গ শাখা)-র তরফে ১৭ জন চিকিৎসক পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরীর কাছে স্মারকলিপি জমা দেন। পরে তাঁরা জানান, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে বিভিন্ন দাবি-দাওয়া পেশ করা হয়েছে।

চিকিৎসক তপোব্রতকে আটকের নিন্দা করেনি পুর কর্তৃপক্ষ। গোটা ঘটনার জন্য পুলিশকে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইতে হবে। এমনটাও দাবি করা হয়েছিল। কিন্তু ৪৮ ঘণ্টা কেটে গেলেও সাড়া দেয়নি কলকাতা পুরসভা। আর তাই প্রতীকী অনশনে বসার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন কলকাতা পুরসভার ডাক্তাররা।

প্রসঙ্গত, কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে গিয়েছিলেন পুরসভার চিকিৎসক তপোব্রত রায়। আজ অর্থাৎ ২২ অক্টোবর বিচারপতি কৌশিক চন্দের পুজো অবকাশকালীন বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা।


```