লাঠি হাতে অনেকের সঙ্গে দাঁড়িয়ে জেএনইউয়ের এবিভিপি নেতা, ধরা পড়েছে ছবিতে
দ্য ওয়াল ব্যুরো : গত রবিবার সন্ধ্যায় কারা মুখোশ পরে হামলা চালিয়েছিল জেএনইউতে? বামেরা একবাক্যে বলছেন, তারা এবিভিপি-র সঙ্গে যুক্ত। অস্বীকার করছে বিজেপি। ওই হামলার বহু স্টিল ও ভিডিও ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি ছবিতে ইঙ্গিত পাওয়া
শেষ আপডেট: 6 January 2020 12:50
দ্য ওয়াল ব্যুরো : গত রবিবার সন্ধ্যায় কারা মুখোশ পরে হামলা চালিয়েছিল জেএনইউতে? বামেরা একবাক্যে বলছেন, তারা এবিভিপি-র সঙ্গে যুক্ত। অস্বীকার করছে বিজেপি। ওই হামলার বহু স্টিল ও ভিডিও ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি ছবিতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কারা জেএনইউতে হামলায় জড়িত ছিল।
সেই ছবিতে বিকাশ পটেল নামে এক যুবককে দেখা গিয়েছে। তিনি জেএনইউতে এবিভিপি-র এক্সিকিউটিভ কমিটির সদস্য। তাঁর সঙ্গে রয়েছে আরও এক ডজন ছেলে। তাদের হাতে লাঠি। পটেলের হাতে আছে ফাইবার গ্লাসের ব্যাটন। দিল্লি পুলিশ ওই ব্যাটন ব্যবহার করে।
ছবিতে দেখা যায়, বিকাশের পাশেই দাঁড়িয়ে আছেন নীল ও হলুদ রং-এর সোয়েটার পরা এক যুবক। তিনি জেএনইউতে বিএ ফার্স্ট ইয়ারের ছাত্র। নাম, শিবপূজন মণ্ডল। তিনিও এবিভিপি-র সদস্য। রবিবার বিকালে ওই ছবি তোলা হয়েছিল। তার পরেই জেএনইউতে হামলা হয়।
আরও কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে, শিবপূজন অনেকের সঙ্গে জেএনইউয়ের ক্যাম্পাসের দিকে যাচ্ছেন। তাঁদের হাতে লাঠিসোঁটা। অপর একটি ছবিতে রাতে ক্যাম্পাসের মধ্যে দেখা গিয়েছে শিবপূজনকে। তখন বিশ্ববিদ্যালয়ের মধ্যে হামলা চলছিল। পটেল ও শিবপূজন তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন।
https://twitter.com/SreenivasanJain/status/1214129545613152258
হোয়াটস অ্যাপে কথোপকথনের একটি স্ক্রিন শট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে মনে হচ্ছে, জেএনইউ চত্বরে বামপন্থী ছাত্রদের ওপরে হামলা ছক কষছে কয়েকজন। তাতেও দেখা যাচ্ছে বিকাশ পটেলের নম্বর। ওই আলাপচারিতায় অপর যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যে আছেন জেএনইউয়ে সংস্কৃতের ছাত্র যোগেন্দ্র ভরদ্বাজ ও পিএইচডি-র ছাত্র সন্দীপ সিং।

স্ক্রিন শটে দেখা যাচ্ছে, ভরদ্বাজ বলছেন, ‘বাম সন্ত্রাস’ শেষ করতে হবে। তিনি প্রশ্ন তুলছেন, ‘আমরা এখনও চুপ করে আছি কেন?’