Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

কাশ্মীরিদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ সম্পাদকীয় নামি হেলথ জার্নালে, নিন্দায় আইএমএ

দ্য ওয়াল ব্যুরো : বিশ্ববিখ্যাত স্বাস্থ্য পত্রিকা ল্যানসেটের সাম্প্রতিক সংখ্যায় সম্পাদকীয়তে কাশ্মীরের মানুষের স্বাস্থ্য ও স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার তার কড়া প্রতিবাদ জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। তাঁদের বক্তব্য

কাশ্মীরিদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ সম্পাদকীয় নামি হেলথ জার্নালে, নিন্দায় আইএমএ

শেষ আপডেট: 20 August 2019 04:37

দ্য ওয়াল ব্যুরো : বিশ্ববিখ্যাত স্বাস্থ্য পত্রিকা ল্যানসেটের সাম্প্রতিক সংখ্যায় সম্পাদকীয়তে কাশ্মীরের মানুষের স্বাস্থ্য ও স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার তার কড়া প্রতিবাদ জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। তাঁদের বক্তব্য, কাশ্মীরের মানুষের প্রতি সহানুভূতির নাম করে ল্যানসেট ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাইছে। আইএমএ-র বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভাগ্যজনক ব্যাপার হল ল্যানসেটের মতো একটি প্রসিদ্ধ ম্যাগাজিন নিজেদের এক্তিয়ারের বাইরে গিয়ে মন্তব্য করেছে। তারা রাজনৈতিক বিষয় নিয়ে মতামত দিচ্ছে। ওই পত্রিকা নিশ্চিতভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। আইএমএ-র ধারণা, এর পিছনে অসৎ উদ্দেশ্য আছে। সংগঠনের তরফে ল্যানসেট পত্রিকার প্রধান সম্পাদক রিচার্ড হর্টনকে একটি চিঠিতে বলা হয়েছে, আপনার পত্রিকা কাশ্মীরিদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশের নামে একটি বিতর্কিত বিষয়কে খুঁচিয়ে তুলছে। ল্যানসেট পত্রিকার গত শনিবারের সংখ্যায় বলা হয়েছে, কাশ্মীরের স্বশাসন কেড়ে নেওয়া খুবই বিতর্কিত পদক্ষেপ। এতে কাশ্মীরিদের স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ আছে। পত্রিকার সম্পাদকীয়ের শিরোনাম দেওয়া হয়েছে, 'ফিয়ার অ্যান্ড আন সার্টেনিটি ওভার কাশ্মীরস ফিউচার'। কাশ্মীরের ভবিষ্যৎ নিয়ে ভয় ও অনিশ্চয়তা। তাতে মন্তব্য করা হয়েছে, ক্রমাগত হিংসার বাতাবরণের মধ্যে থাকতে থাকতে কাশ্মীরিদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্ধৃত করে বলা হয়েছে, তিনি দাবি করেছেন, সংবিধানের ৩৭০ ধারা উঠে যাওয়ার পরে কাশ্মীর সমৃদ্ধ হয়ে উঠবে। কিন্তু কাশ্মীরিরা কয়েক দশক ধরে সংঘর্ষের মধ্যে রয়েছেন। সেই ক্ষত আগে নিরাময় হওয়া দরকার। আই এম এ বলেছে, এই ধরনের লেখা 'অবাঞ্ছিত'।

```