Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

মোদীর জন্য আমাকে হেলিকপ্টারে উঠতে দেওয়া হয়নি, অভিযোগ চান্নির

দ্য ওয়াল ব্যুরো : 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জন্য আমি রাহুল গান্ধীর (Rahul Gandhi) জনসভায় উপস্থিত হতে পারিনি।' সোমবার বিজেপির (BJP) বিরুদ্ধে প্রচারে এমনই মন্তব্য করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। তাঁর কথায়,

মোদীর জন্য আমাকে হেলিকপ্টারে উঠতে দেওয়া হয়নি, অভিযোগ চান্নির

শেষ আপডেট: 15 February 2022 02:26

দ্য ওয়াল ব্যুরো : 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জন্য আমি রাহুল গান্ধীর (Rahul Gandhi) জনসভায় উপস্থিত হতে পারিনি।' সোমবার বিজেপির (BJP) বিরুদ্ধে প্রচারে এমনই মন্তব্য করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। তাঁর কথায়, "আমি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। সন্ত্রাসবাদী নই। প্রধানমন্ত্রীর জন্য একবার আমাকে হেলিকপ্টারে উঠতে নিষেধ করা হয়েছিল।" চান্নি জানান, কংগ্রেস নেতা রাহুল গান্ধী কিছুদিন আগে হোসিয়ারপুরে জনসভা করেন। তিনি চণ্ডীগড় থেকে হেলিকপ্টারে সেই সভায় যেতে চেয়েছিলেন। কিন্তু সেদিনই প্রধানমন্ত্রী গিয়েছিলেন জলন্ধরে। তাই দীর্ঘ একঘণ্টা চান্নির হেলিকপ্টার উড়তে দেওয়া হয়নি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে মুখ্যমন্ত্রী ফিরে যান। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কথায়, "বেলা ১১ টার সময় আমি উনা অঞ্চলে উপস্থিত হয়েছিলাম। কিন্তু প্রধানমন্ত্রীর জন্য সেখানে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছিল। তাই আমি হোসিয়ারপুরে রাহুল গান্ধীর জনসভায় যোগ দিতে পারিনি।" কংগ্রেস নেতা সুনীল জাখর বলেন, "মুখ্যমন্ত্রীর হোসিয়ারপুরে যাওয়ার কথা ছিল। লজ্জার কথা হল, তাঁর হেলিকপ্টারকে উড়তে দেওয়া হয়নি। নির্বাচন কমিশন যদি এই অন্যায়ের প্রতিকার না করে, তাহলে ধরে নেব, এবারের ভোট হবে প্রহসন।" অন্যদিকে জলন্ধরে প্রধানমন্ত্রী দাবি করেন, রাহুল গান্ধীর জন্য একবার তাঁর হেলিকপ্টার উড়তে পারেনি। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে পাঞ্জাবে এসেছিলেন। মোদীর কথায়, "সেবার যুবরাজ এসেছিলেন অমৃতসরে। তাই আমার হেলিকপ্টার উড়তে দেওয়া হয়নি।" যুবরাজ বলতে মোদী রাহুলকে বুঝিয়েছেন, মোদী বলেন, "প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে আমার নাম ঘোষণা করা হয়েছিল। প্রচারের জন্য আমার পাঠানকোটে যাওয়ার কথা ছিল। কিন্তু যুবরাজের জন্য আমার হেলিকপ্টার উড়তে দেওয়া হয়নি। কংগ্রেস বিরোধীদের কাজ করতে দেয় না।"

```