Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভয়ঙ্কর অবস্থা! নদীর অস্তিত্ব বিপন্ন, বালি তোলার টাকা যাচ্ছে তৃণমূলের পকেটে: শুভেন্দু

শুভেন্দুর দাবি, শুধু দল নয়, পুলিশ প্রশাসনের একাংশও জড়িত এই বেআইনি কারবারে। তাঁর কথায়, ‘‘এসপি, আইসিরা সব কাজ ছেড়ে শুধু টাকা তোলার কাজে ব্যস্ত।’’ 

ভয়ঙ্কর অবস্থা! নদীর অস্তিত্ব বিপন্ন, বালি তোলার টাকা যাচ্ছে তৃণমূলের পকেটে: শুভেন্দু

শুভেন্দু অধিকারী।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 8 September 2025 14:10

দ্য ওয়াল ব্যুরো: অবৈধ বালি ব্যবসা নিয়ে (Illegally sand money) ফের সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার সকাল থেকে ঝাড়গ্রাম, কলকাতার বেহালা-সহ ২২টি জায়গায় ইডির হানা ঘিরে মুখ খুললেন তিনি। 

অভিযোগের আঙুল সরাসরি তৃণমূলের দিকে (Tmc)। শুভেন্দুর বক্তব্য, ‘‘ভয়ঙ্করভাবে বালি তোলা হচ্ছে। কাঁসাই, সুবর্ণরেখা— কোনও নদীর অস্তিত্ব আর নেই। সমস্ত টাকা যাচ্ছে তৃণমূলের পকেটে।’’

শুভেন্দুর দাবি, শুধু দল নয়, পুলিশ প্রশাসনের একাংশও জড়িত এই বেআইনি কারবারে। তাঁর কথায়, ‘‘এসপি, আইসিরা সব কাজ ছেড়ে শুধু টাকা তোলার কাজে ব্যস্ত।’’ 

সম্প্রতি লালগড়ে পুলিশের অভিযানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘আইসি সৌরভ রায়ের নেতৃত্বে একেবারে একটা গ্রামকে জেল খাটিয়েছে পুলিশ। বিনা দোষে ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।’’ শুভেন্দুর অভিযোগ, আসল অপরাধীরা রেহাই পাচ্ছেন, অথচ গ্রামের নিরপরাধ মানুষকে জেলে পাঠানো হচ্ছে।

বিরোধী দলনেতা এ দিন জানান, বিজেপির তরফে খুব শিগগিরই জঙ্গলমহলের নির্যাতিত গ্রামগুলি পরিদর্শন করবেন দলের এমএলএরা। তাঁর দাবি, ‘‘আমরা যা করার করছি। আজকে নয়, এক বছর ধরে লেগে রয়েছি।’’ 

রাজনৈতিক মহলের মতে, ইডির হানার আবহেই শুভেন্দুর এই মন্তব্য বিজেপির কৌশলকেই স্পষ্ট করছে— জঙ্গলমহলে মানুষের ক্ষোভকে সংগঠিত করতে চাইছে গেরুয়া শিবির।

অন্যদিকে, ইডি সূত্রে খবর, বালি পাচার ও বেআইনি ব্যবসার নথিই এখন খতিয়ে দেখা হচ্ছে। সরকারি রেটের চেয়ে বেশি দামে বালি বিক্রির তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান— একাধিক জেলায় অভিযান চালাচ্ছে ইডির চার-পাঁচটি বিশেষ টিম। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, অনিয়ন্ত্রিত বালি খননের জেরে পরিবেশ বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করে এ দিন অভিযান শুরু করেছে ইডি।


```