Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

আসানসোলে অবৈধ বালি খাদানে বিক্ষোভের মুখে বিজেপি নেতা জিতেন্দ্র! পুলিশ কী বলছে?

বীরভূমের ছায়া এবার বর্ধমানে!

আসানসোলে অবৈধ বালি খাদানে বিক্ষোভের মুখে বিজেপি নেতা জিতেন্দ্র! পুলিশ কী বলছে?

জিতেন্দ্র তিওয়ারি।

শেষ আপডেট: 21 February 2025 14:17

দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের ছায়া এবার বর্ধমানে!

গত ১১ ফেব্রুয়ারি বেআইনি বালি খাদানের বখরা নিয়ে রাতভর বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল বীরভূমের কাঁকরতলা থানা এলাকার জামালপুর। এবার সেই রেশ আসানসোলের (Asansol) জামুড়িয়ায়। অবৈধ বালিঘাট (Illegal sand mining) বন্ধের দাবিতে  বিক্ষোভ দেখাতে গিয়ে পাল্টা বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গোটা ঘটনায় শাসকদল এবং পুলিশি যোগসাজশের অভিযোগে সরব হয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র। 

তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী মুখে বলছেন, বেআইনি বালি খাদান বন্ধে কঠোর পদক্ষেপ করা হবে। অথচ পুলিশের সাহায্যে তাঁর দলের নেতারাই বখরার বিনিময়ে বেআইনি খাদানকে টিকিয়ে রেখেছেন। এর ফলে নদীর গভীরতা নষ্ট হচ্ছে। একই সঙ্গে বালি খাদানের রমরমাকে কেন্দ্র করে এলাকায় বাড়ছে বেআইনি কার্যকলাপ। 

যদিও তৃণমূলের অভিযোগ, জিতেন্দ্র বেআইনি বালি খাদান থেকে বখরা নিতে গিয়েছিলেন। তা নিয়েই গোলমাল বাঁধে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। 

পুলিশ অবশ্য জানিয়েছে, এখনও কোনও লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ এলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।


```