Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডায়মন্ড হারবারে খাল বুজিয়ে সরকারি জমিতে বেআইনি নির্মাণ! ব্যবস্থা গ্রহণের নির্দেশ আদালতের

ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের রামনগর থানা এলাকার পশ্চিম কাঁকজল এলাকার।

ডায়মন্ড হারবারে খাল বুজিয়ে সরকারি জমিতে বেআইনি নির্মাণ! ব্যবস্থা গ্রহণের নির্দেশ আদালতের

শেষ আপডেট: 8 February 2024 15:11

দ্য ওয়াল ব্যুরো: খাল বুজিয়ে সরকারি জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের রামনগর থানা এলাকার পশ্চিম কাঁকজল এলাকার।

অভিযোগ, জেলা প্রশাসনকে জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার ওই মামলায় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিল।

আদালত জানিয়েছে, অবিলম্বে ওই এলাকার খালের অংশের জমি জরিপ করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এবং বেআইনি নির্মাণ থেকে থাকলে তা সরিয়ে দিতে উপযুক্ত পদক্ষেপ করতে হবে। দক্ষিণ ২৪ পরগনাJ জেলাশাসককে গোটা ঘটনার নজরদারির নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

মামলাকারীর আইনজীবী অঞ্জন ভট্টাচার্য আদালতকে জানান, ডায়মন্ড হারবারের পশ্চিম কাঁকজল এলাকায় একটি খাল বুজিয়ে নিকাশি জলের গতিপথ বন্ধ করে সেখানে গড়ে উঠছে বেআইনি নির্মাণ। প্রায় ৫০টি দোকান গড়ে তোলা হচ্ছে। খাল বুজে যাওয়ায় নিকাশি জলের গতিপথ রুদ্ধ হচ্ছে এবং তা উপচে উল্টো দিকের চাষের জমি প্লাবিত করছে। ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।


```