Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আইআইটির ছাত্র, সন্ন্যাসীর জীবন কাটান! লক্ষ টাকার চাকরি ছেড়ে ছাত্রদের অঙ্ক শেখাচ্ছেন ইনি

দ্য ওয়াল ব্যুরো: জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা দিয়ে আইআইটি গুয়াহাটিতে (IIT Guwahati) পড়াশোনা করার সুযোগ পেয়েছিলেন। সেখান থেকে পাশ করে বেরোনোর পর বহুজাতিক সংস্থায় চাকরি পেয়েছিলেন। লক্ষ লক্ষ টাকা বেতন। কিন্তু তিনি যে অঙ্ক কষতে ভালবাসেন (Passion Fo

আইআইটির ছাত্র, সন্ন্যাসীর জীবন কাটান! লক্ষ টাকার চাকরি ছেড়ে ছাত্রদের অঙ্ক শেখাচ্ছেন ইনি

শেষ আপডেট: 21 February 2023 06:59

দ্য ওয়াল ব্যুরো: জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা দিয়ে আইআইটি গুয়াহাটিতে (IIT Guwahati) পড়াশোনা করার সুযোগ পেয়েছিলেন। সেখান থেকে পাশ করে বেরোনোর পর বহুজাতিক সংস্থায় চাকরি পেয়েছিলেন। লক্ষ লক্ষ টাকা বেতন। কিন্তু তিনি যে অঙ্ক কষতে ভালবাসেন (Passion For Math)। শুধু নিজে কষতে ভালবাসেন তাই-নয়, ছাত্রছাত্রীদের পড়াতেও ভালবাসেন তিনি। তাই বিপুল মাসমাইনের চাকরি হেলায় ছেড়ে দিয়ে পড়ানোর কাজ শুরু করেছেন তিনি (IITian Quit High-Paying Job)। ইউটিউব চ্যানেল খুলে বসে সেখানেই পড়ুয়াদের অঙ্ক শেখাচ্ছেন তিনি।

রাহুল রাজ্ নামে এক যুবক নিজের টুইটার হ্যান্ডেলে তাঁর স্কুলজীবনের বন্ধু শ্রবণের আশ্চর্য জীবনযাত্রার গল্প শেয়ার করেছেন। নিজের বন্ধুকে 'অঙ্কের জিনিয়াস' বলে দাবি করেছেন রাহুল। তিনি জানিয়েছেন, শ্রবণ বহুজাতিক সংস্থার সুখের চাকরি ছেড়ে দিয়েছেন শুধুমাত্র পড়াশোনা এবং পড়ানো নিয়ে থাকবেন বলে। 'ও সন্ন্যাসীর মতো জীবন কাটায়, পর্যটকের জীবন কাটায়, যাযাবরের জীবন যাপন করে, খামখেয়ালী জীবন যাপন করে। শুধুই দুর্দান্তভাবে অঙ্ক শেখাবে বলে, যেটা এখনকার কোচিংগুলো পারে না,' জানিয়েছেন রাহুল।

শ্রবণের ইউটিউব চ্যানেলের একটি স্ক্রিনশটও রাহুল শেয়ার করেছেন ওই পোস্টে। তাতে দেখা যাচ্ছে, উস্কোখুস্কো কাঁচা-পাকা দাড়ি, গায়ে একটি সাধারণ একটি জ্যাকেট এবং টুপি পরে বোর্ডে অঙ্ক কষছেন।

https://twitter.com/bhak_sala/status/1624679726114803712?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1624679726114803712%7Ctwgr%5Ec6649627d66aac782d1285ae0a73b9e8e99e5520%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Fiitian-quit-his-high-paying-job-for-his-passion-for-math-and-teaching-3800345

রাহুলের পোস্টটি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। ১০ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন সেটি। ১৮ হাজারের বেশি মানুষ সেটি লাইক করেছেন। অজস্র প্রশংসাসূচক মন্তব্যে কমেন্ট সেকশন ভরে উঠেছে।

শ্রীনিবাস রাগ নামে একজন গণিতবিদ এবং দাবাড়ু লিখেছেন, 'ওঁর কথা জেনে দারুণ লাগল! উনি আমার মতো আরও অনেকের কাছে দুর্দান্ত উদাহরণ!'

'উনি যদি গবেষণা করতে চান, তাহলে বিশ্বের বিখ্যাত প্রতিষ্ঠানগুলিতে চেষ্টা করতে পারেন। ওখানে বিশুদ্ধ বিজ্ঞানের বিষয়গুলিতে গবেষণা এবং পরীক্ষানিরীক্ষা করার খুব ভাল পরিকাঠামো এবং সুযোগ রয়েছে।'

অন্য একজন লিখেছেন, 'প্রযুক্তির উন্নতির যুগে এখন প্রত্যেক ছাত্রছাত্রীই বিশ্বাস করে অনলাইনে ঠিকঠাক শিক্ষকের কাছে পড়াই ভাল, যে কারণে সারা বিশ্বের মধ্যে ভারতে অনলাইন কোচিং ব্যবসা সবচেয়ে বেশি। কিন্তু এই কারণে স্থানীয় শিক্ষকরা যাঁরা সত্যিই ভাল পড়ান, তাঁরা সুযোগ পান না।'

উড়ে উড়ে ছবি তুলেছিল ড্রোন ক্যামেরা, ধরার জন্য ১০ ফুট লাফ কুমিরের! পারল কি?


```