
শেষ আপডেট: 27 March 2022 18:02
দ্য ওয়াল ব্যুরো: খুনের দায় তাঁর কাঁধে। চলছে বিচার। তবু কাগজ-কলমের সঙ্গে বন্ধুত্ব ঘোচেনি। জেলে বন্দি অবস্থাতেই তাই উতরে গিয়েছেন আইআইটি (IIT) পরীক্ষার প্রবেশিকা পরীক্ষা। সম্প্রতি আইআইটি-র জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (জ্যাম) পরীক্ষায় বসেছিলেন সূরজ। সেই পরীক্ষায় ওই অপরাধী র্যাঙ্ক করেছেন ৫৪। ভবিষ্যতে তিনি বিজ্ঞানী হতে চান।
বিহারের নওয়াদা জেলার মোসমা গ্রামের বাসিন্দা সূরজ কুমার যাদব। রাজস্থানের কোটায় আইআইটি-র (IIT) জন্য পড়াশোনা করতেন তিনি। সেই সময়েই গ্রামের এক প্রতিবেশীকে খুনের অভিযোগে পুলিশে এফআইআর দায়ের হয় সূরজ যাদব ও তাঁর দাদার নামে। এর পরে গ্রাম থেকে পালিয়ে যান দু'জনেই। অবশেষে লকডাউন চলার সময়ে গত বছরের এপ্রিলে গ্রামে ফিরতে বাধ্য হন তাঁরা।
তার পরেই গ্রেফতার করে পুলিশ, সেই সময় থেকে নওয়াদা জেলে বন্দি রয়েছেন দুই ভাই।
কিন্তু সূরজের মাঝপথে ছেড়ে আসা আইআইটি-র (IIT) কোচিং নিয়ে ভারী আফশোস ছিল। সে কথা জেনেছিলেন নওয়াদা জেলের সুপার অভিষেক পাণ্ডে। তিনি ফের সূরজকে উৎসাহ দেন পড়াশোনা করার, আইআইটি-র এনট্রান্স দেওয়ার। সূরজকে বইপত্রও এনে দেন তিনি। সূরজও সুযোগ পেয়ে হাতছাড়া করেননি। পড়াশোনা করেন জান লাগিয়ে।
সূরজের নিষ্ঠা দেখে জেল কর্তৃপক্ষ তাঁর পড়াশোনার জন্য এক মাসের প্যারোলও মঞ্জুর করেন। অবশেষে পরীক্ষা দিয়ে তাতে দারুণ রেজাল্টও করেছেন সূরজ।
নিজের শহরে আক্রান্ত নীতীশ কুমার, পিছন থেকে হামলার দৃশ্য সিসিটিভি-তে, ধৃত এক