Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দলিত বলেই বন্ধুরা কথা বলত না, মানসিক অবসাদে ভুগত দর্শন, দাবি পরিবারের

দ্য ওয়াল ব্যুরো: আইআইটি বম্বের দলিত ছাত্র (IIT Bombay Student Suicide) দর্শন সোলাঙ্কির আত্মহত্যার ঘটনায় উঠছে একের পর অভিযোগ। হস্টেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে দর্শনের আত্মহত্যার খবর চাউর হতেই সামনে আসে জাতপাত নিয়ে বিদ্বেষের ইস্যু। অভিযোগ ওঠে

দলিত বলেই বন্ধুরা কথা বলত না, মানসিক অবসাদে ভুগত দর্শন, দাবি পরিবারের

শেষ আপডেট: 15 February 2023 11:06

দ্য ওয়াল ব্যুরো: আইআইটি বম্বের দলিত ছাত্র (IIT Bombay Student Suicide) দর্শন সোলাঙ্কির আত্মহত্যার ঘটনায় উঠছে একের পর অভিযোগ। হস্টেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে দর্শনের আত্মহত্যার খবর চাউর হতেই সামনে আসে জাতপাত নিয়ে বিদ্বেষের ইস্যু। অভিযোগ ওঠে, এই বিদ্বেষের শিকার হয়েছিল দর্শন (Darshan Solanki)। তার পরিবার দাবি করে, দলিত হওয়ার কারণে সহপাঠীরা তাকে মানসিক নির্যাতন করত। এমনকী কথা বলাও বন্ধ করে দিয়েছিল দর্শনের সঙ্গে। যদিও জাতি বৈষম্যের অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছে আইআইটি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত রবিবার দুপুর ১টা নাগাদ রক্তাক্ত অবস্থায় দর্শনকে দেখতে পান হস্টেলের নিরাপত্তারক্ষীরা। অভিযোগ ওঠে, হস্টেলের ছাদ থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করে সে। মাস তিনেক আগেই আইআইটি বম্বেতে বি-টেকের প্রথম বর্ষে ভর্তি হয় দর্শন। প্রথম সেমিস্টারের পরীক্ষা শনিবার শেষ হয়েছিল। তারপরই রবিবার এই ঘটনা ঘটে।

কেন আত্মহত্যা করল দর্শন? পুলিশ কোনও সুইসাইড নোট খুঁজে পায়নি। দর্শনের বোন জাহ্নবী সোলাঙ্কি সংবাদমাধ্যমে জানান, 'মাস খানেক আগে ভাই বাড়ি এসে বলেছিল, সে দলিত জানার পরই তার প্রতি বন্ধুবান্ধবের আচরণ পাল্টে যায়। ঠিকঠাক কথা বলত না দর্শনের সঙ্গে।'

দর্শনের মা তারলিকাবেন জানান, 'আমার ছেলের ওপর ওপর মানসিক নির্যাতন করা হত। তাই ও আত্মহত্যার পথ বেছে নিয়েছে।' তফসিলি জাতি হওয়ায় নাকি বিনামূল্যে আইআইটি বম্বেতে পড়ার সুযোগ পেয়েছে দর্শন। তা মেনে নিতে পারেনি তার বন্ধুরা। সেই নিয়ে লাগাতার কথা শোনাত তাকে, এমনই দাবি করলেন দর্শনের কাকিমা দিব্যাবেন।

ছেলে কেন আত্মহত্যা করল তা এখনও বুঝে উঠতে পারছেন না দর্শনের বাবা রমেশভাই। তাঁর কথায়, 'আত্মহত্যার ২ ঘণ্টা আগেও দর্শনের ফোন পাই। তার গলা শুনে কখনই মনে হয়নি যে সে এমন করতে পারে বা ভাবছে।'

আইআইটি বম্বে কর্তৃপক্ষ পরিবারের দাবি অস্বীকার করেছে। এই মৃত্যু যে নিছক দুর্ঘটনা বা অবসাদজনিত আত্মহত্যা হিসেবে দেখতে রাজি নয় দলিত সংগঠন। আইআইটি বম্বের আম্বেদকর পেরিয়ার ফুলে স্টাডি সার্কেল (এপিপিএসসি)-র তরফে টুইট করা হয়েছে, ‘১৮ বছরের দলিত ছাত্র দর্শন সোলাঙ্কির মৃত্যুতে আমরা মর্মাহত। এটা ব্যক্তিগত কোনও ঘটনা নয়, এটা প্রাতিষ্ঠানিক হত্যা।’

ভাইকে বাঁচাতে যাওয়ায় দাদাকে ছুরির কোপ, ঘটনাস্থলেই লুটিয়ে মৃত্যু যুবকের


```