Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হস্টেলের ছাদ থেকে পড়ে মৃত আইআইটি বম্বের ছাত্র, জাত নিয়ে খোঁটার জন্যই কি আত্মহত্যা

দ্য ওয়াল ব্যুরো: হস্টেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা (Suicide) করল এক ছাত্র। ১৮ বছর বয়সি দর্শন সোলাঙ্কি আইআইটি বম্বেতে (IIT Bombay) পড়ত। রবিবার দুপুরে হস্টেলের আট তলার ছাদ থেকে ঝাঁপ মারে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ন

হস্টেলের ছাদ থেকে পড়ে মৃত আইআইটি বম্বের ছাত্র, জাত নিয়ে খোঁটার জন্যই কি আত্মহত্যা

শেষ আপডেট: 13 February 2023 13:36

দ্য ওয়াল ব্যুরো: হস্টেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা (Suicide) করল এক ছাত্র। ১৮ বছর বয়সি দর্শন সোলাঙ্কি আইআইটি বম্বেতে (IIT Bombay) পড়ত। রবিবার দুপুরে হস্টেলের আট তলার ছাদ থেকে ঝাঁপ মারে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। প্রাথমিক সূত্রের খবর, জাতপাত নিয়ে বিদ্বেষের শিকার হতো সে। তবে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি তার ঘর থেকে।

পুলিশ সূত্রের খবর, শিডিউল কাস্ট জনগোষ্ঠীর সদস্য দর্শন আমদাবাদের বাসিন্দা। মাস তিনেক আগেই আইআইটি বম্বেতে বি-টেকের প্রথম বর্ষে ভর্তি হয়। প্রথম সেমিস্টারের পরীক্ষা শনিবার শেষ হয়। আর রবিবার দুপুরেই আত্মহত্যা করে দর্শন।

রবিবার দুপুর ১টা নাগাদ হস্টেলের নিরাপত্তারক্ষীরা রক্তাক্ত অবস্থায় প্রথম দর্শনকে দেখতে পান। তাঁরাই খবর দেন পুলিশকে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পড়াশোনার চাপে সে এই কাণ্ড ঘটাল কিনা, তা জানতে হস্টেলের অন্যান্য পড়ুয়া ও দর্শনের বন্ধু বান্ধবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খবর দেওয়া হয়েছে পরিবারের লোককে।

ইনস্টিটিউটের প্রধান শুভাশিস চৌধরী এই ঘটনায় দুঃখপ্রকাশ করে বলেছেন, "প্রথম বর্ষের এক ছাত্রর এই মৃত্যুতে আমরা শোকাহত। পুলিশ তদন্ত করছে এই মৃত্যুর। ওর পরিবারকে ঈশ্বর সহ্য করার শক্তি দিন।"

এই মৃত্যু অবশ্য নিছক দুর্ঘটনা বা অবসাদজনিত আত্মহত্যা হিসেবে দেখতে রাজি নয় দলিত সংগঠন। আইআইটি বম্বের আম্বেদকর পেরিয়ার ফুলে স্টাডি সার্কেল (এপিপিএসসি)-র তরফে টুইট করা হয়েছে, '১৮ বছরের দলিত ছাত্র দর্শন সোলাঙ্কির মৃত্যুতে আমরা মর্মাহত। এটা ব্যক্তিগত কোনও ঘটনা নয়, এটা প্রাতিষ্ঠানিক হত্যা।' আরও একটা টুইট করে তারা লেখে, 'এর আগে আমাদের একাধিক অভিযোগ সত্ত্বেও দলিত বহুজন আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য নিরাপত্তার কোনও পদক্ষেপ করা হয়নি ক্যাম্পাসে।'

https://twitter.com/AppscIITb/status/1625032111320334336

মোদীর রাজ্য প্রথম স্থানে, ৫ বছরে গুজরাতে হেফাজতে মৃত ৮০


```