Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইআইএম জোকায় ছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তাল রাজনীতি, বিক্ষোভ কংগ্রেসের, সিকিউরিটি নিয়ে প্রশ্ন

তাঁর কথায়, “শিক্ষার মন্দিরে এমন পাশবিক ঘটনা রাজ্যের শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের ছবি স্পষ্ট করে দিচ্ছে। জোকা, যে প্রতিষ্ঠানের গর্বে গর্বিত হত বাঙালি, আজ সেই জায়গাই লজ্জার কারণ হয়ে দাঁড়াচ্ছে।”

আইআইএম জোকায় ছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তাল রাজনীতি, বিক্ষোভ কংগ্রেসের, সিকিউরিটি নিয়ে প্রশ্ন

গ্রাফিক্স-দ্য ওয়াল।

শেষ আপডেট: 12 July 2025 15:32

দ্য ওয়াল ব্যুরো: আইআইএম কলকাতার (IIM Joka) হস্টেলে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ (student rape incident) ঘিরে তীব্র চাঞ্চল্য। শনিবার সকালে জোকায় আইআইএম ক্যাম্পাসের সামনে পথে নামল কংগ্রেস (Congress protests)। 

ঘটনার প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান তুলে বিক্ষোভ দেখান রাজ্য কংগ্রেসের নেতৃত্ব। নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায়। আটক করা হয় আশুতোষ-সহ কংগ্রেসের নেতা, কর্মীদের।

তাঁর কথায়, “শিক্ষার মন্দিরে এমন পাশবিক ঘটনা রাজ্যের শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের ছবি স্পষ্ট করে দিচ্ছে। জোকা, যে প্রতিষ্ঠানের গর্বে গর্বিত হত বাঙালি, আজ সেই জায়গাই লজ্জার কারণ হয়ে দাঁড়াচ্ছে।”

ঘটনার সূত্রপাত শুক্রবার। অভিযোগ, দ্বিতীয় বর্ষের এক ছাত্র কাউন্সেলিং সেশনের নামে এক ছাত্রীকে হস্টেলে ডেকে নিয়ে যান। সিকিউরিটি রেজিস্টারে সই না করেই কীভাবে বয়েজ হস্টেলে প্রবেশ করলেন ছাত্রী? তা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ছাত্র ভিজিটরস রুমে ওই ছাত্রীকে ঠান্ডা পানীয় ও কিছু খাবার দেন। অভিযোগ, সেই পানীয়তে মাদক মেশানো ছিল। পান করার পরই অজ্ঞান হয়ে পড়েন ছাত্রীটি। তার পরই তাঁর উপর পাশবিক অত্যাচার চলে বলে অভিযোগ। জ্ঞান ফেরার পর প্রতিবাদ করায়, তাঁকে মারধরও করা হয় বলে দাবি নির্যাতিতার।

অভিযোগ পেয়ে তদন্তে নামে হরিদেবপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত ছাত্রকে। আইআইএম কলকাতার দ্বিতীয় বর্ষের ওই ছাত্রকে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযুক্ত করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, নির্যাতিতার মেডিক্যাল রিপোর্ট ও বয়ানের ভিত্তিতে তদন্ত এগোচ্ছে।

তবে শুধুই কি ওই ছাত্র দায়ী? হস্টেলের মতো নিরাপত্তা-সংবেদনশীল জায়গায় কড়া নজরদারির মধ্যেও কীভাবে এমন ঘটনা ঘটল— তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। কংগ্রেসের দাবি, “এই ঘটনায় নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়েও তদন্ত হওয়া উচিত। কোনওভাবে তারা অভিযুক্তকে সহায়তা করেছে কি না, তাও খতিয়ে দেখা হোক।”

আইআইএম কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি দেয়নি। তবে ক্যাম্পাসে গোপন তৎপরতা শুরু হয়েছে বলে খবর। ঘটনার জেরে ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

প্রসঙ্গত, কসবা ল কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের জোকার মতো কেন্দ্রীয় প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগে উত্তাল শিক্ষাঙ্গন। শাসক দলের ভূমিকা নিয়েও কটাক্ষ করছে বিরোধীরা। কংগ্রেসের পাশাপাশি প্রতিবাদে সরব সিপিএম ও বিজেপি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, “ক্রমাগত এই ধরনের ঘটনায় প্রশ্নের মুখে পড়ছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা ও শৃঙ্খলা। এবং রাজনৈতিকভাবে এর দায় এড়াতে পারবে না শাসক দলও।”

ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে কংগ্রেস। পাশাপাশি, দোষীদের দ্রুত কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন মানবাধিকার সংগঠনগুলিও। আইআইএম কর্তৃপক্ষ এবং রাজ্য প্রশাসন এই ঘটনায় কী পদক্ষেপ নেয়, তার দিকে নজর গোটা রাজ্যের।


```