Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীর আমদাবাদকে হারিয়ে শীর্ষে দিদির কলকাতা, সেরার শিরোপা জোকা আইআইএমের

দ্য ওয়াল ব্যুরো: সারা ভারতে ছড়িয়েছিটিয়ে থাকা বিজনেস স্কুলগুলোকে পিছনে ফেলে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করল কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM)। প্রতিবছরের মতো দেশের বিজনেস স্কুল গুলোর ওপর করা সমীক্ষায় এই স্বীকৃতি অর্জন করেছে কলক

মোদীর আমদাবাদকে হারিয়ে শীর্ষে দিদির কলকাতা, সেরার শিরোপা জোকা আইআইএমের

শেষ আপডেট: 31 October 2021 10:59

দ্য ওয়াল ব্যুরো: সারা ভারতে ছড়িয়েছিটিয়ে থাকা বিজনেস স্কুলগুলোকে পিছনে ফেলে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করল কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM)। প্রতিবছরের মতো দেশের বিজনেস স্কুল গুলোর ওপর করা সমীক্ষায় এই স্বীকৃতি অর্জন করেছে কলকাতার জোকার এই শিক্ষা প্রতিষ্ঠানটি। দেশের ৩০৫টি বিজনেস ইনস্টিটিউট এই সমীক্ষায় অংশ নেয়। তিন মাস ধরে চলা বিভিন্ন বিষয়ের ওপর সমীক্ষার ফল প্রকাশ হতেই এই খবর সামনে আছে। এই সাফল্য অর্জনের ক্ষেত্রে আহমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টকে পিছনে ফেলে সেরার শিরোপা অর্জন করে কলকাতা। পুলিশের ঘোড়ার জন্য ডায়াপার, পরিবেশ দূষণ রুখতে উদ্যোগ লালবাজারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের বাণিজ্য শহর আহমেদাবাদের আইআইএম দীর্ঘদিন ধরেই কৃতিত্বে এক নম্বরে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শহর কলকাতার আইআইএম সেই শিরোপায় থাবা বসালো। জোর টক্করে লড়াই চলেছিল এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে। শেখার অভিজ্ঞতা, জীবনযাপনের অভিজ্ঞতা, নির্বাচন প্রক্রিয়া, নিয়মকানুন এবং প্লেসমেন্ট ইত্যাদি বিভিন্ন বিষয়কে সামনে রেখে সমীক্ষা চলে। এছাড়াও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক একটি বিষয়ের সমীক্ষায় আহমেদাবাদকে মাত্র ০.১ পয়েন্টে হারিয়ে শীর্ষ স্থানে পৌঁছেছে কলকাতা। বলাই বাহুল্য যে দ্বিতীয় স্থানে রয়েছে আহমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে আইআইএম ব্যাঙ্গালোর, আইআইএম লখনউ ও মুম্বইয়ের এসপি জৈন ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এন্ড রিসার্চ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```