Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীর গুণগান করলে তবেই অনুদান! ব্রাত্যর কটাক্ষ, ঠেলার নাম বাবাজি! জবাব দিলেন রুদ্রনীল

কেন্দ্রের তরফে যে নির্দেশিকাটি এসেছে বাংলার থিয়েটার গোষ্ঠীর কাছে, নিজের এক্স হ্যান্ডলে মঙ্গলবার তা পোস্ট করে ব্রাত্য বসুর কটাক্ষ, ‘‘ঠেলার নাম বাবাজি, কাকে বলে দ্যাখ এবার।’’

মোদীর গুণগান করলে তবেই অনুদান! ব্রাত্যর কটাক্ষ, ঠেলার নাম বাবাজি! জবাব দিলেন রুদ্রনীল

শেষ আপডেট: 13 February 2024 17:57

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের তরফে রাজ্যের সবক’টি থিয়েটার দলকে একটি ছোট নাটিকা পাঠানো হয়েছে। সেখা্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুণকীর্তন গাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। ব্রাত্যর দাবি, চিঠিতে পরিষ্কারভাবে বলা হয়েছে, মোদীর গুণগান না গাইলে অনুদান দেওয়া হবে না।

কেন্দ্রের তরফে যে নির্দেশিকাটি এসেছে বাংলার থিয়েটার গোষ্ঠীর কাছে, নিজের এক্স হ্যান্ডলে মঙ্গলবার তা পোস্ট করে ব্রাত্য বসুর কটাক্ষ, ‘‘ঠেলার নাম বাবাজি, কাকে বলে দ্যাখ এবার।’’

ব্রাত্যর অভিযোগ, সামনে লোকসভা ভোট। তাই ভোটের আগে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে কেন্দ্রের তরফে  বাংলার থিয়েটার গোষ্ঠীগুলির কাছে অনুদানের প্রলোভন দেখানোর নির্দেশিকা পাঠানো হয়েছে। তবে বাংলায় বিজেপির এই আশা পূর্ণ হবে না বলেই মনে করেন ব্রাত্য। 

এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গের থিয়েটার দলগুলি যে হেতু বামপন্থী সেকুলার, তাই আমরা আশা রাখতেই পারি, এই নির্লজ্জ প্রস্তাব তাঁরা সবাই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবেন।’’

প্রসঙ্গত, রাজ্যের শিক্ষামন্ত্রীর পাশাপাশি ব্রাত্য বসু একজন নাট্যকার, নাট্য নির্দেশক ও অভিনেতাও। ব্রাত্য এক্স হ্যান্ডেলে এমন অভিযোগে সরব হতে বিষয়টি নিয়ে শোরগোল তৈরি হয়েছে বাংলার নাট্য জগতেও।

যদিও শিক্ষামন্ত্রীর এমন অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেছেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীলের দাবি, "কেন্দ্রের তরফে পাঠানো চিঠিতে কোথাও নাটক অভিনীত না হলে অনুদান বন্ধ হয়ে যাবে, এমন কোনও কথা লেখা নেই। রাজ্যের মানুষকে বিভ্রান্ত করতেই এমন কথা বলা হচ্ছে।"


```