Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিধানসভা ভোটে লিড দিলেই লাখ টাকার পুরস্কার! ঘোষণায় বিতর্কে তৃণমূল বিধায়ক

বিধানসভা ভোটে লিড দিলেই লাখ টাকার পুরস্কার! ঘোষণায় বিতর্কে তৃণমূল বিধায়ক

ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস।

শেষ আপডেট: 3 March 2025 20:31

দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই বিধানসভা ভোট ( assembly vote)। সেদিকে লক্ষ্য রেখে দলের নেতা কর্মীদের যখন আরও বেশি করে জনসংযোগে জোর দেওয়ার কথা বলছেন নেতৃত্ব, ঠিক তখনই নিজের বিধানসভা এলাকায় অন্য ফরমুলা জারি করে বিতর্কে জড়ালেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস (Canning West MLA Pareshram Das)।

রবিবার দলের এক অনুষ্ঠান থেকে বিধায়কের ঘোষণা, আগামী বিধানসভা নির্বাচনে যে পঞ্চায়েত সব থেকে বেশি লিড দেবে সেই পঞ্চায়েতের নেতৃত্বকে তিনি ১ লাখ টাকা পুরস্কার দেবেন। শুধু প্রথম পুরস্কার নয়, ব্য়বধানের নিরিখে প্রথম তিনটি পঞ্চায়েতকে যথাক্রমে ১ লাখ, ৭৫ হাজার এবং ৫০ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। তাও আবার গণনার দিনই।


বিধায়কের এহেন ঘোষণাকে ঘিরে দলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আর কটাক্ষের সুরে বিরোধীরা বলছেন, 'মানুষ কখন পুরস্কার ঘোষণা করে! এর থেকেই তো স্পষ্ট ওদের জনসংযোগের হালটা!'

ঠিক কী বলেছেন তৃণমূল বিধায়ক?

রবিবার ক্যানিংয়ের রায়বাঘিনী হাইস্কুলে তৃণমূলের তরফে একটি কর্মী সভার আয়োজন হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল, রাজ্যসভার সাংসদ ঋতব্রত ভট্টাচার্য, ক্যানিং পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস।

তাঁদের উপস্থিতিতেই ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস বলেন, "আগামী বিধানসভা নির্বাচনে যে পঞ্চায়েত সব থেকে বেশি ভোটে লিড দেবে, তাঁকে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। যে দ্বিতীয় হবে তাঁকে ৭৫ হাজার টাকা এবং তৃতীয়কে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।"

 একই সঙ্গে যে বুথ সব থেকে ভাল ফল দেবে, সেই বুথের সভাপতিকেও পুরস্কৃত করার কথা ঘোষণা করেছেন বিধায়ক। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যদিও এনিয়ে দলের জেলা নেতৃত্ব কোনও মন্তব্য করতে রাজি হননি।


```