Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যারা আমাদের সঙ্গে জোট বাঁধবে না, তাদের ভোটে হারানোর ব্যবস্থা করব, হুমকি অমিতের

দ্য ওয়াল ব্যুরো : বহুদিনের জোটসঙ্গী বিজেপির বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে সমালোচনার সুর চড়াচ্ছে শিবসেনা। এবার তাদের বিরুদ্ধে পরোক্ষে হুমকি দিলেন বিজেপির সভাপতি অমিত শাহ। সোমবার অমিত শাহ ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মহারাষ্ট্রের ব

যারা আমাদের সঙ্গে জোট বাঁধবে না, তাদের ভোটে হারানোর ব্যবস্থা করব, হুমকি অমিতের

শেষ আপডেট: 7 January 2019 06:21

দ্য ওয়াল ব্যুরো : বহুদিনের জোটসঙ্গী বিজেপির বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে সমালোচনার সুর চড়াচ্ছে শিবসেনা। এবার তাদের বিরুদ্ধে পরোক্ষে হুমকি দিলেন বিজেপির সভাপতি অমিত শাহ। সোমবার অমিত শাহ ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মহারাষ্ট্রের বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক করেন। সেখানে অমিত শাহ বলেন, যদি কোনও দল সঙ্গে আমাদের সঙ্গে জোট বাঁধে, আমরা নিশ্চিত করব যাতে তাদের জয় হয়। কিন্তু কেউ যদি জোট না বাঁধে, সে পুরানো মিত্র হলেও ছাড়ব না। তাকে হারাবই। এর পাশাপাশি দেবেন্দ্র ফড়নবিশ বিজেপি কর্মীদের উদ্দেশে আহ্বান জানান, রাজ্যে ৪৮ টি আসনের মধ্যে ৪০ টি যাতে আমরা পাই তা নিশ্চিত করতে হবে। বিজেপির চ্যালেঞ্জ গ্রহণ করে শিবসেনা বলেছে, আমরা তাদের মোকাবিলা করতে তৈরি। অমিত শাহ এবং ফড়নবিশ এদিন লাতুর শহরে লাতুর, ওসমানাবাদ, হিঙ্গোলি এবং নানদেদ জেলার বিজেপি কর্মীদের সঙ্গে আলোচনায় বসেন। অমিত শাহ বলেন, আমাদের কর্মীরা যেন জোট নিয়ে কোনও বিভ্রান্তিতে না ভোগেন। যদি শরিকরা আমাদের সঙ্গে হাত মেলায়, আমরা তাদের জয় নিশ্চিত করব। না হলে তাদেরও হারিয়ে দেব। পার্টিকর্মীরা অবিলম্বে বুথ স্তরে প্রস্তুতি শুরু করুন। নির্বাচন সম্পর্কে বিজেপি সভাপতি বলেন, আমাদের দেশ ২০০ বছর ধরে ‘দাসত্ব’ করেছে। আমরা যদি ভোটে জিততে পারি, আমাদের মতাদর্শ আগামী ৫০ বছর দেশে রাজত্ব করবে। তাই নির্বাচনে জেতার জন্য আমাদের এবার বাড়তি চেষ্টা করতে হবে। গতবারের লোকসভা ভোটের কথা তুলে তিনি বলেন, ২০১৪-য় আমরা উত্তরপ্রদেশে ৭৩ টি আসন পেয়েছিলাম। এবার এসপি এবং বিএসপি যদি হাত মেলায়, তাহলেও অবস্থার বিশেষ হেরফের হবে না। আমরা ৭৪ টি আসন পাব। ফড়নবিশের মতো অমিত শাহও বলেন, মহারাষ্ট্রে ৪৮ টি আসনের মধ্যে ৪০ টি আমাদের পেতে হবে। এই প্রথমবার শিবসেনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিল বিজেপি। এর আগে শিবসেনা নেতারা অবশ্য বলেছেন, আগামী দিনে তাঁরা একাই নির্বাচনে লড়তে পারেন। ফড়নবিশ বলেছেন, ২০১৯ সালে আমরা ২০১৪-র চেয়েও বেশি আসন পেয়ে জিতব। গতবারে আমরা মহারাষ্ট্র বিধানসভায় ১২২ টি আসন পেয়েছিলাম। আমাদের প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল ১ কোটি ৫০ লক্ষ। একা ক্ষমতায় আসতে হলে আমাদের ২ কোটি ভোট পেতে হবে। যারা রাজ্য সরকারের নানা পলিসিতে লাভবান হয়েছেন, তাঁদের সংখ্যা ২ কোটির বেশি।

```