Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বাংলাদেশে হিন্দুদের ওপর হিংসা বন্ধ না হলে...', বড় পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দুর 

সেখানে এখন মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বতী সরকার। কিন্তু সেই সরকারের রাজত্বে বাংলাদেশের হিন্দুদের ওপর নানা হিংসার ঘটনা ঘটছে বলে খবরে প্রকাশ।

'বাংলাদেশে হিন্দুদের ওপর হিংসা বন্ধ না হলে...', বড় পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দুর 

শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 12 November 2024 19:51

দ্য ওয়াল ব্যুরো: ছাত্রদের আন্দোলনের জেরে বাংলাদেশের ক্ষমতা থেকে চ্যুত হয়েছেন শেখ হাসিনা। সেখানে এখন মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বতী সরকার। কিন্তু সেই সরকারের রাজত্বে বাংলাদেশের হিন্দুদের ওপর নানা হিংসার ঘটনা ঘটছে বলে খবরে প্রকাশ। এ নিয়ে এবার কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন বাংলার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার দলীয় এক কর্মসূচি থেকে শুভেন্দু বলেন, 'বাংলাদেশের হিন্দুদের ওপর লাগাতার হিংসার ঘটনা ঘটছে। এ ব্যাপারে আমরা চুপ করে বসে থাকতে পারি না।' অবিলম্বে বাংলাদেশ সরকার হিংসা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ না করলে আমরা বাধ্য হব কলকাতায় থাকা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিস বন্ধ করার।

শুভেন্দু বলেন, বাংলাদেশের সরকারকে বলব, 'হিন্দুদের ওপর হিংসা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করুন। নতুবা বাংলার বিজেপি নেতারা কেন্দ্রের কাছে আর্জি রাখবে, যাতে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিস বন্ধ করে দেওয়া হয়।'
এ ব্যাপারে আন্তর্জাতিক পর্যায়ে দৃষ্টি আকর্ষণের হুঁশিয়ারিও দিয়েছেন বিরোধী দলনেতা। 

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল থেকেই অশান্ত বাংলাদেশ। সরকার বদলালেও পরিস্থিতির বদল ঘটেনি। গত মাসে দুর্গা পুজোতেও সেদেশে হিন্দুদের ওপর একাধিক আক্রমণের অভিযোগ উঠেছে। শুভেন্দুর কথায়, "এ জিনিস চলতে পারে না।"


```