Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাতিল হতে পারে সম্পূর্ণ নিয়োগ! এসএসসি দুর্নীতি মামলায় ইঙ্গিত দিয়ে রাখল হাইকোর্ট

রাজ্যের নিয়োগ নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা সত্যি প্রমাণিত হলে বাতিল হতে পারে সম্পূর্ণ নিয়োগই! বুধবার স্পষ্টভাবে এমন ইঙ্গিত দিয়ে রাখল কলকাতা হাইকোর্ট।

বাতিল হতে পারে সম্পূর্ণ নিয়োগ! এসএসসি দুর্নীতি মামলায় ইঙ্গিত দিয়ে রাখল হাইকোর্ট

Justice Debangshu Basak

শেষ আপডেট: 13 March 2024 20:05

এসএসসি দুর্নীতি মামলায় ইঙ্গিত দিয়ে রাখল হাইকোর্ট । বাতিল হতে পারে সম্পূর্ণ নিয়োগ!

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের নিয়োগ নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা সত্যি প্রমাণিত হলে বাতিল হতে পারে সম্পূর্ণ নিয়োগই! বুধবার স্পষ্টভাবে এমন ইঙ্গিত দিয়ে রাখল কলকাতা হাইকোর্ট। এরপর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি প্রমাণিত হলে যারা 'অবৈধভাবে' চাকরি পেয়েছেন তাদের কী হবে? মামলার প্রাথমিক পর্যবেক্ষণে দুটি বিকল্পের কথা জানিয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চ। 

এসএসসি দুর্নীতি মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা। তাঁদের তরফে আপাতত যে রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে তাতে এই দুর্নীতির শিকড় বহুদূর বিস্তৃত বলেই মনে করছে কলকাতা হাইকোর্ট। একাধিক তাবড় ব্যক্তির গ্রেফতারি এবং বিভিন্ন তথ্য প্রকাশ্যের আসার পরও এখনও অনেক কিছু সামনে আসা বাকি বলে অনুমান আদালতের। সেই প্রেক্ষিতেই বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দুর্নীতির অভিযোগ প্রমাণ হয়ে গেলে দুটি সিদ্ধান্তের মধ্যে একটি হয়তো নেওয়া হতে পারে। প্রথম, গোটা নিয়োগ বাতিল করে দেওয়া হবে। দ্বিতীয়, নিয়োগের অংশবিশেষ বাতিল করা হবে। 

বুধবার হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলার শুনানিতে বিতর্কিত চাকরিপ্রাপকদের আইনজীবী স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছিলেন। তাঁর বক্তব্য ছিল, কমিশনের কারা দুর্নীতির সঙ্গে যুক্ত তা প্রকাশ্যে আসা দরকার। কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন আছে। এই প্রসঙ্গেই বিচারপতি বসাক বলেন, কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া উচিত।

বুধবারই হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই সংক্রান্ত অন্য মামলায় রিপোর্ট জমা দিয়েছে সিবিআই এবং ইডি। তাঁরা দাবি করেছে, এসএসসি থেকে প্রাথমিক এবং পুর নিয়োগ দুর্নীতি একে অপরের সঙ্গে জড়িত! গোটাটাই একটা দুর্নীতির চক্র। একটি সুতোর জট ছাড়াতে গেলে অন্যটিতে টান পড়ছে।  


```