Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তান আকাশসীমা বন্ধ রাখলে তাদেরই সমস্যা, বললেন বায়ুসেনার প্রধান

দ্য ওয়াল ব্যুরো : আগামী ২৮ জুন পর্যন্ত পাকিস্তানের আকাশে ঢুকতে পারবে না ভারতের বিমান। ইসলামাবাদ থেকে একথা জানিয়ে দেওয়া হয়েছে সম্প্রতি। এরপর সোমবার ভারতের বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া সাংবাদিক বৈঠক করে বললেন, এতে ভারতের কোনও ক্ষতি হবে না। পা

পাকিস্তান আকাশসীমা বন্ধ রাখলে তাদেরই সমস্যা, বললেন বায়ুসেনার প্রধান

শেষ আপডেট: 24 June 2019 11:19

দ্য ওয়াল ব্যুরো : আগামী ২৮ জুন পর্যন্ত পাকিস্তানের আকাশে ঢুকতে পারবে না ভারতের বিমান। ইসলামাবাদ থেকে একথা জানিয়ে দেওয়া হয়েছে সম্প্রতি। এরপর সোমবার ভারতের বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া সাংবাদিক বৈঠক করে বললেন, এতে ভারতের কোনও ক্ষতি হবে না। পাকিস্তান যদি তাদের আকাশসীমা বন্ধ করে রাখে, তারাই সমস্যায় পড়বে। ভারত কখনও অসামরিক বিমান চলাচল বন্ধ করেনি। বায়ুসেনা প্রধানের কথায়, পাকিস্তান যেভাবে আকাশসীমা বন্ধ রাখছে, তাতে তাদেরই সমস্যা হবে। আমাদের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী। অর্থনীতির স্বার্থে বিমান চলাচল করা জরুরি। আপনারা নিশ্চয় খেয়াল করেছেন, আমাদের বায়ুসেনা কখনও অসামরিক বিমান চলাচল বন্ধ করেনি। গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হানায় সিআরপিএফের ৪০ জন জওয়ান নিহত হন। ২৬ ফেব্রুয়ারি ভারতের বায়ুসেনা বালাকোটে জঙ্গি জৈশ ই মহম্মদের ঘাঁটিতে হানা দেয়। সেখানে বোমা ফেলে আসে। তখন থেকে ভারত সীমান্তে আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। মার্চ মাসে পাকিস্তান তার আকাশসীমা আংশিক খুলে দেয়। কিন্তু ভারতের বিমানকে পাকিস্তানের আকাশ দিয়ে উড়তে দেওয়া হয়নি। এর ফলে ইউরোপ ও দখিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে যে বিমানগুলি ভারতে আসছে বা ভারত থেকে যাচ্ছে, তাদের অনেকখানি ঘুরে যেতে হচ্ছে। এদিন বায়ুসেনার প্রধান ধানোয়া গ্বালিয়রে সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, ২৭ ফেব্রুয়ারি মাত্র দু’-তিন ঘণ্টার জন্য শ্রীনগরে আকাশসীমা বন্ধ ছিল। পাকিস্তান সীমান্তে উত্তেজনা সৃষ্টি হলেই আমরা অসামরিক বিমানের উড়ান বন্ধ রাখার পক্ষপাতী নই। কারণ আমাদের অর্থনীতি তাদের চেয়ে অনেক বেশি বৃহৎ ও শক্তিশালী। একইসঙ্গে ধানোয়া জানান, ২৭ ফেব্রুয়ারি আমাদের বায়ুসেনার সঙ্গে পাকিস্তানের কয়েকটি বিমানের লড়াই হয়েছিল ঠিকই কিন্তু তাদের কোনও বিমান ভারতের আকাশসীমায় ঢোকেনি। তাঁর কথায়, পাকিস্তান আমাদের আকাশসীমায় প্রবেশ করেনি। আমাদের লক্ষ্য ছিল জঙ্গি ঘাঁটিগুলি। তারা চেয়েছিল আমাদের সেনা ঘাঁটিতে আক্রমণ করতে। কিন্তু তারা সীমান্ত অতিক্রম করেনি।

```