শেষ আপডেট: 26 August 2020 15:58
১৪ ই জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ। তারপর যত দিন এগিয়েছে, ততই জটিল হয়েছে রহস্য। আগেরদিনই এনফোর্সমেন্ট দফতরের তরফে থেকে নার্কোটিক্স ব্যুরোকে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে এই মামলায় মাদক সিন্ডিকেটের জড়িত থাকার কোনো সম্ভাবনা আছে কি না সেটা নিশ্চিত করতে চায় সংস্থাটি।
সুশান্তের বাবা কে. কে. সিংয়ের অভিযোগ অনুসারে বিহার পুলিশ যে এফ আই আর দাখিল করেছিল তাতে আর্থিক গরমিলের প্রসঙ্গ রয়েছে। তার উপর ভিত্তি করেই আর্থিক তছরুপের কেস ফাইল করেছে ইডি। ইতিমধ্যেই ইডির তরফে সুশান্তের বাবা কে কে সিংহ, বোন প্রিয়াঙ্কা আর মেটু সিংহের বক্তব্য রেকর্ড করা হয়েছে।
সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী, বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী, ভাই সৌভিক সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী, বন্ধু সিদ্ধার্থ পিঠানি, বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সন্দীপ শ্রীধর, রিয়ার সি.এ রিতেশ শাহ প্রমুখের বক্তব্যও লিপিবদ্ধ করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার সিবিআইয়ের তরফে প্রয়াত অভিনেতার বন্ধু সিদ্ধার্থ পিঠানি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সন্দীপ শ্রীধর, রাঁধুনি নীরজ সিংহ এবং হিসেবরক্ষক রজত মেওয়াতিকে আবার জিজ্ঞাসাবাদ করেছে। তবে রিয়া চক্রবর্তী ও তার পরিবারকে এখনও শমন পাঠানো হয়নি বলেই সংস্থার তরফে জানানো হয়েছে।
এই অবস্থায় নতুন করে কঙ্গনার ট্যুইটে বিতর্ক দানা বাঁধছে বলিউডে।