Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

যদি স্বরাষ্ট্রমন্ত্রী হতাম, বুদ্ধিজীবীদের গুলি করে মারার নির্দেশ দিতাম: বিজেপি বিধায়ক

দ্য ওয়াল ব্যুরো: 'আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হতাম, তাহলে পুলিশকে নির্দেশ দিতাম দেশের সব বুদ্ধিজীবীদের গুলি করে মারার।' এমনটাই বললেন বিজেপি'র বিজয়পুরের বিধায়ক বসানাগৌড়া পাটিল ইয়াতনাল। বৃহস্পতিবার কর্ণাটকের বিজয়পুরে কার্গিলের অমর শহীদদের স্মৃ

যদি স্বরাষ্ট্রমন্ত্রী হতাম, বুদ্ধিজীবীদের গুলি করে মারার নির্দেশ দিতাম: বিজেপি বিধায়ক

শেষ আপডেট: 27 July 2018 06:15

দ্য ওয়াল ব্যুরো: 'আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হতাম, তাহলে পুলিশকে নির্দেশ দিতাম দেশের সব বুদ্ধিজীবীদের গুলি করে মারার।' এমনটাই বললেন বিজেপি'র বিজয়পুরের বিধায়ক বসানাগৌড়া পাটিল ইয়াতনাল। বৃহস্পতিবার কর্ণাটকের বিজয়পুরে কার্গিলের অমর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠিত 'কার্গিল বিজয়োৎসবে' বক্তব্য রাখতে গিয়ে তিনি মুক্তমনা ও বুদ্ধিজীবীদের 'দেশবিরোধী' বলে অভিহিত করেন। তিনি আরও বলেন, 'বুদ্ধিজীবীরা আমাদের দেশেই বাস করে। আমাদের ট্যাক্সের টাকায় সব সুযোগ সুবিধা ভোগ করে। তারপর তারা ভারতীয় সেনার বিরুদ্ধেই আন্দোলনে শামিল হয়। অন্য যে কোনও শত্রুর থেকে এই ধরণের মানুষরা দেশের সবথেকে বড় শত্রু।' https://twitter.com/ANI/status/1022668420100378624 এই সমস্যা সমাধানের দাওয়াইও নিজেই দেন বাজপেয়ী সরকারের প্রাক্তন 'টেক্সটাইল ও রেল প্রতিমন্ত্রী' বসানাগৌড়া পাটিল। তিনি বলেন, 'আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হতাম, তাহলে পুলিশকে নির্দেশ দিতাম দেশের সব বুদ্ধিজীবীদের গুলি করে মারার। এ ভাবেই একমাত্র দেশকে রক্ষা করা যাবে।' তবে শুধু এই প্রথম নন, ১৯৯৪ সালে প্রথম বিজেপি'র বিধায়ক হওয়া বর্ষীয়ান এই নেতা এর আগেও স্থানীয় মিউনিসিপ্যালিটির এক কর্তাকে মুসলিমদের সাহায্য করতে বারন করেছিলেন। সেই সময়েও তাঁকে নিয়ে বিতর্ক হয়েছিল। এ বারেও তাঁর মন্তব্যে শোরগোল উঠেছে রাজনৈতিক মহলে। সম্প্রতি আরেক বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং হিন্দুত্ব বাঁচাতে পাঁচ সন্তান নীতি গ্রহণ করার কথা বলেছিলেন। আর এ বার সরাসরি দেশের বুদ্ধিজীবীদেরকেই আক্রমণ করে বসলেন অন্য এক বিজেপি বিধায়ক।

```