Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমি যদি ডিসকোয়ালিফাই হই, তাহলে আমার রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে, ঘনিষ্ঠ মহলে বললেন শচীন

দ্য ওয়াল ব্যুরো : সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ জয় পেলেন রাজস্থানের বিদ্রোহী কংগ্রেস বিধায়ক শচীন পাইলট। এর পরেও তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে তেমন নিশ্চিত নন। গত সপ্তাহে শচীন ও অপর ১৮ জন বিধায়কের বিরুদ্ধে ডিসকোয়ালিফিকেশনের নোটিস দেন স্প

আমি যদি ডিসকোয়ালিফাই হই, তাহলে আমার রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে, ঘনিষ্ঠ মহলে বললেন শচীন

শেষ আপডেট: 23 July 2020 09:53

দ্য ওয়াল ব্যুরো : সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ জয় পেলেন রাজস্থানের বিদ্রোহী কংগ্রেস বিধায়ক শচীন পাইলট। এর পরেও তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে তেমন নিশ্চিত নন। গত সপ্তাহে শচীন ও অপর ১৮ জন বিধায়কের বিরুদ্ধে ডিসকোয়ালিফিকেশনের নোটিস দেন স্পিকার সি পি যোশি। নোটিসের বিরুদ্ধে হাইকোর্টে যান শচীনরা। হাইকোর্ট যাতে নোটিসের ব্যাপারে হস্তক্ষেপ না করে সেজন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন স্পিকার। কিন্তু শীর্ষ আদালত বলেছে, হাইকোর্ট রায় দিতেই পারে। হাইকোর্টের রায় কী হবে, আগামী দিনে কংগ্রেস শচীনদের বিরুদ্ধে আরও কোনও পদক্ষেপ নেবে কিনা তা এখনও অনিশ্চিত। শচীন ঘনিষ্ঠ মহলে বলেছেন, তিনি যদি ডিসকোয়ালিফাই হন, তাঁর রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে। শচীন ঘনিষ্ঠদের বলেছেন, "আমি যদি আদালতে জয়লাভ করি, দলের অভ্যন্তরে লড়াই চালিয়ে যাব।" রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট অভিযোগ করেছিলেন, শচীন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তাঁর সরকার ফেলার চেষ্টা করছেন। শচীন বলেন, "আমি সরকার ফেলার চেষ্টা করব কেন? আমার লক্ষ্য কংগ্রেসের নেতৃত্বে বদল আনা।" বুধবার রাতে শচীন বলেন, "অশোক গেহলোট আমার নিন্দা করেছেন। কিন্তু কংগ্রেস হাইকম্যান্ড আমাকে তিরস্কার করেনি।" কংগ্রেসের সভানেত্রী সনিয়া গান্ধী ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, তাঁরা শচীনের সঙ্গে আলোচনায় বসতে রাজি। তবে শচীন যেন আলোচনার আগে কোনও শর্ত না দেন। শচীনকে আগেই রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হয়েছে। তাঁর বিধায়ক পদ কেড়ে নেওয়ার জন্য নোটিস পাঠিয়েছেন স্পিকার। এরপরেও গান্ধী পরিবার চায়, তিনি কংগ্রেসে থাকুন। গত বছর রাজস্থানে বিধানসভা ভোটের পর প্রবীণ অশোক গেহলোট যখন মুখ্যমন্ত্রী হলেন, তখনই অসন্তুষ্ট হয়েছিলেন শচীন। গেহলোটের সঙ্গে তাঁর বিরোধ চরমে ওঠে গত সপ্তাহে। ওই সময় মুখ্যমন্ত্রী দু'বার কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক ডাকেন। সেখানে বিদ্রোহী নেতা শচীন পাইলট সহ ১৯ জন বিধায়ক উপস্থিত হননি। এরপরে স্পিকার নোটিস দিয়ে জানতে চান, তাঁদের ডিসকোয়ালিফাই করা হবে না কেন? বিদ্রোহীরা বলেন, তাঁরা কংগ্রেস ত্যাগ করেননি। তাঁরা চান, দলের নেতৃত্ব বদলানো হোক। কপিল সিব্বল অবশ্য এদিন সুপ্রিম কোর্টে বলেন, বিদ্রোহীরা যেভাবে পরিষদীয় দলের বৈঠকে অনুপস্থিত থেকেছেন, তা দলত্যাগ করারই শামিল।

```