Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৪৪৪৭ ক্যামেরা থাকলেও এই ঘটনা ঘটল কী করে? রাজ্যের রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় রাজ্য সরকারের কৌঁসুলি কপিল সিবালের কাছে প্রশ্ন তোলেন, যদি ৪৪৪৭টি সিসিটিভি ক্যামেরাই ছিল, তাহলে এই ঘটনা ঘটল কী করে?

৪৪৪৭ ক্যামেরা থাকলেও এই ঘটনা ঘটল কী করে? রাজ্যের রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

আর জি করে নিরাপত্তা ব্যবস্থায় কী কী যন্ত্রপাতি লাগানো ছিল।

শেষ আপডেট: 9 September 2024 19:54

দ্য ওয়াল ব্যুরো: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার চেহারা ধরা পড়ল দেশের প্রধান বিচারপতির পর্যবেক্ষণেই। সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় রাজ্য সরকারের কৌঁসুলি কপিল সিবালের কাছে প্রশ্ন তোলেন, যদি ৪৪৪৭টি সিসিটিভি ক্যামেরাই ছিল, তাহলে এই ঘটনা ঘটল কী করে?

প্রধান বিচারপতি ভর্ৎসনার সুরে জানতে চান, আমাদের বলুন আর জি করে নিরাপত্তা ব্যবস্থায় কী কী যন্ত্রপাতি লাগানো ছিল। কত টাকা নিরাপত্তা রক্ষায় ব্যয় হয়েছে কিংবা বরাদ্দ হয়েছে তা নয়, কাজ কী হয়েছে, বলুন। প্রধান বিচারপতি আরও নির্দেশ দেন, এনিয়ে পরদিন শুনানির সময় হাসপাতালের নিরাপত্তায় কী ব্যবস্থা কার্যকর হয়েছে তা জানাতে হবে আদালতকে।

জেলাশাসকদের সঙ্গে মেডিক্যাল কলেজগুলির প্রধানদের নিয়ে আগামী সপ্তাহের মধ্যেই পদক্ষেপের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। তিনি আরও বলেন, আমরা আশা করি পশ্চিমবঙ্গ সরকার এ বিষয়ে একটি রেকর্ড পেশ করবে এবং তা জাতীয় টাস্ক ফোর্সের রিপোর্টের আগেই আমাদের হাতে আসবে।

রাজ্যের আইনজীবী আদালতকে জানান, জরুরি ফোন এবং সব হাসপাতালে সিসিটিভি বসানো হয়েছে। তার জবাবে প্রধান বিচারপতি বলেন, ৩৭.২৮ কোটি টাকা খরচ করে ৪৪৪৭টি ক্যামেরা বসার পরেও কী করে এ ধরনের ঘটনা ঘটে! আরও ৬৮৭১টি ক্যামেরা বসানোর কাজ কতদূর এগিয়েছে। একইসঙ্গে কথা ছিল ৮৯৩টি বিশ্রামঘর নির্মাণের। অর্থাৎ স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দ ও খরচ হলেও কাজের কাজ কতদূর হয়েছে তা পরবর্তী শুনানির দিনের মধ্যে জানতে চায় সুপ্রিম কোর্ট।


```