Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আগামীকাল আইসিএসই এবং আইএসসি-র ফল প্রকাশ, কীভাবে জানা যাবে নম্বর

দ্য ওয়াল ব্যুরো: রবিবার প্রকাশিত হবে আইসিএসই এবং আইএসসির ফলাফল (ICSE and ISC result)। বেশ কিছুদিন আগে থেকেই এই পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে ছড়িয়ে পড়ছিল গুজব। তবে, এবার সিআইএসসিই একই সঙ্গে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা করল

আগামীকাল আইসিএসই এবং আইএসসি-র ফল প্রকাশ, কীভাবে জানা যাবে নম্বর

শেষ আপডেট: 16 May 2023 15:20

দ্য ওয়াল ব্যুরো: রবিবার প্রকাশিত হবে আইসিএসই এবং আইএসসির ফলাফল (ICSE and ISC result)। বেশ কিছুদিন আগে থেকেই এই পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে ছড়িয়ে পড়ছিল গুজব। তবে, এবার সিআইএসসিই একই সঙ্গে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা করল। রবিবার এই দুই ফল একইসঙ্গে প্রকাশিত হবে দুপুর তিনটে থেকে (about to declared tomorrow)।

প্রসঙ্গত, সিআইএসসিইর অফিসিয়াল ওয়েবসাইট CISCE.org তে নিজেদের ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। এছাড়াও মোবাইলেও নিজেদের ফলাফল দেখতে পাবেন ছাত্রছাত্রীরা এসএমএসের মাধ্যমে।

চলতি বছরে আইসিএসই পরীক্ষা শুরু হয়েছিল ২৭ ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল ২৯ মার্চ। অন্যদিকে আইএসসি পরীক্ষা শুরু হয় ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে এবং তা শেষ হয় ৩১ মার্চ। দশম এবং দ্বাদশ মিলিয়ে প্রায় আড়াই লাখ ছাত্র ছাত্রী এই বছর বোর্ডের পরীক্ষা দিয়েছিল।

ওয়েবসাইট থেকে ফলাফল জানার জন্য প্রথমে CISCE.org লিঙ্কে ক্লিক করে প্রবেশ করতে হবে। সেখানে ফলাফলের লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর নিজেদের তথ্য লগ ইন করে সাবমিট করতে হবে। তাহলেই স্ক্রিনে দেখা যাবে ফলাফল। এই ফলাফল ডাউনলোড করতে পারবেন ছাত্রছাত্রীরা।

মাধ্যমিকের রেজাল্ট জানবেন কীভাবে? কোন কোন সাইটে যেতে হবে


```